নতুন ওটিটি প্ল্যাটফর্ম আনছেন কিং খান, শুভেচ্ছা সলমনের

কিং খানের নতুন এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সলমন খান। বাদশাকে শুভেচ্ছা জানিয়েছেন করণ জোহর , অনুরাগ কাশ্যপ প্রমুখেরা। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার ওটিটির দুনিয়ায় নিজেকে নতুনভাবে তুলে ধরতে চলেছেন কিং খান। বাদশা এবার নিয়ে আসতে চলেছেন নিজের ওটিটি প্ল্যাটফর্ম। তাঁর নতুন ওটিটি প্ল্যাটফর্মের নাম SRK+। কিং খান মানেই সবসময় এক অন্যরকমের প্রত্যাশা। তাঁর থেকে তাঁর দর্শকরা যে ছবি ও অভিনয় উপহার পেয়ে এসেছেন তা সত্যিই আলাদা করে বর্ণনা করার দরকার পড়ে না। আর এবার তাই তাঁর নতুন ওটিটি প্ল্যাটফর্মের আত্মপ্রকাশের খবর পেয়ে উচ্ছ্বসিত কিং খানের অনুরাগীরা। উল্লেখ্য, কিং খানের নতুন এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সলমন খান। 

ইন্সটাগ্রামে নিজের আগামী প্রজেক্ট নিয়ে জানিয়েছেন শাহরুখ। লিখেছেন ” কুছ কুছ হোনেওয়ালা হ্যায়, ওটিটি কি দুনিয়া মে”। আর তাতেই নিজের ফ্যানেদের ইঙ্গিত দিয়েছেন শাহরুখ।

View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

শাহরুখের এই পোস্টে তাঁর ভক্তরা কমেন্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন আগামীদিনে বিনোদন দুনিয়ায় তাঁর নতুন পদক্ষেপকে নিয়ে। কেউ লিখেছেন ” কিং খান এবার ওটিটি প্ল্যাটফর্মে বিচরণ করবেন।”। কেউ আবার লিখেছেন বাহ, দারুণ খবর ”। তবে সবথেকে যা নজর কেড়েছে তা হল শাহরুখকে সলমনের শুভেচ্ছা জানিয়ে করা টুইট। শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে সলমন লিখেছেন ” আজ কি পার্টি মেরি তরফ সে, তোমার নতুন ওটিটি প্ল্যাটফর্ম SRK+ কে অনেক শুভেচ্ছা”। শুধুই সলমন নন বাদশাকে শুভেচ্ছা জানিয়েছেন করণ জোহর , অনুরাগ কাশ্যপ প্রমুখেরা। 

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের