পিছিয়ে গেল রাহুলের ছবির শুটিং? নেপথ্যে কী পরিচালক-প্রযোজকের দ্বন্দ্ব?

বর্ষাকালে শুটিং করলে লাভ এর থেকে ক্ষতি বেশি তাই তা পিছিয়ে দেওয়া হয়েছে। ধারাবাহিক থেকে ছুটি না পাওয়ার মত বিষয় তুলে ধরাকেও ভুয়ো বলেই জানিয়েছেন রাহুল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরিচালকের খাতায় নাম লিখিয়েছেন রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়। ছবির লোগো ইতিমধ্যেই এসে গিয়েছে প্রকাশ্যে। শুটিং শুরু হওয়ার কথা ছিল কিছুদিনের মধ্যেই। তা কিন্তু তা আপাতত বিশ বাঁও জলে। আর হঠাৎই এই ছন্দপতনের জেরে স্থগিত হয়ে গেল পরিচালকের প্রথম ছবি ‘কলকাতা ৯৬’ এর শুটিং। নেপথ্যে কোন কারণ? ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে প্রযোজক রানা সরকারের সঙ্গে নাকি হঠাৎই বাদানুবাদে জড়িয়েছেন অভিনেতা-পরিচালক রাহুল। এর কী কারণ? অনেকেই প্রশ্ন তুলছেন ধারাবাহিক থেকে ছুটি না পাওয়ার কারণেই কী তাঁদের মধ্যে এই সমস্যার সূত্রপাত? 

কিন্তু রানা সরকার এই জল্পনাকে একেবারে উড়িয়ে দিয়েছেন। বলেছেন এটা পুরোটাই গুঞ্জন। এটা পুরোপুরি রটনা। আমার আর রাহুলের মধ্যেই কোন অশান্তি হয়নি। ছবির কিছুটা অংশ শুট হওয়ার কথা ছিল শহরের বিভিন্ন জায়গায়। কিন্তু বর্ষায় আউটডোর শুট করা বেশ সমস্যার। তাই আপাতত স্থগিত হয়েছে তা। কিন্তু আমাদের মধ্যে কোনও অশান্তি হয়নি। কী বলছেন অন্যদিকে রাহুল? তাঁর গলাতেও একই সুর। রানা সরকারের সঙ্গে তাঁর কোনও  মতান্তর ঘটেনি বলেই জানিয়েছেন অভিনেতা-পরিচালক রাহুল।

বর্ষাকালে শুটিং করলে লাভ এর থেকে ক্ষতি বেশি তাই তা পিছিয়ে দেওয়া হয়েছে। ধারাবাহিক থেকে ছুটি না পাওয়ার মত বিষয় তুলে ধরাকেও ভুয়ো বলেই জানিয়েছেন রাহুল। চ্যানেলে এবং প্রযোজক দুজনেই নাকি তাঁর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে দাবি রাহুলের। কাজেই কোনও সমস্যাই নেই ‘কলকাতা ৯৬’ এর শুটিংয়ের মাঝে। আপাতত ধারাবাহিক নিয়ে ব্যস্ত রাহুল বর্ষা কেটে গেলেই শুরু করবেন তাঁর পরিচালনায় প্রথম ছবি ‘কলকাতা ৯৬’ এর শুটিং। 

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন