‘কড়ি খেলা’র স্লটেই শুরু হচ্ছে ‘লালকুঠি’, কবে থেকে জানুন!

Share:

নিজস্ব প্রতিনিধি: স্টার জলসার পর এবার জি বাংলা। সম্প্রতি স্টার জলসা চ্যানেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামী ২ মে থেকে নতুন ধারাবাহিক ‘বৌমা একঘর’ সম্প্রচারিত হবে ‘খুকুমণি হোম ডেলিভারি’র স্লটে।সুতরাং শেষ হচ্ছে খুকু-বিহানের গল্প। শুরু হচ্ছে, সুস্মিতা দে অভিনীত নতুন ধারাবাহিক ‘বৌমা একঘর’। এবার পাল্লা দিয়ে মাঠে নামছে, জি বাংলাও। সম্প্রতি প্রতিপক্ষ চ্যানেল জী বাংলা থেকেও ঘোষণা করা হল যে, আগামী ২ মে থেকে শুরু হচ্ছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘লালকুঠি’, সময় কখন? জানা গেল, ‘কড়ি খেলা’র জায়গা দখল করছে এই ধারাবাহিক।

তবে কি ‘কড়ি খেলা’ শেষ, যদিও এই ধারাবাহিককে ঘিরেও কম জল্পনা ছিল না। শুরুর দিকে ‘কড়ি খেলা’ টিআরপিতে নিজের জায়গা বানিয়ে নিলেও, বহুদিন হল, টিআরপির দৌড়ে আর পেরে উঠছে না পারমিতার যাদু। সেই কারণেই এই ধারাবাহিকের শেষ সম্প্রচার হতে চলেছে ১ মে। আর ২ মে থেকে জি বাংলার রাত ৯ টার স্লটে আসছে, সম্পূর্ন ভিন্নধর্মী ধারাবাহিক ‘লালকুঠি’। আর রহস্যে মোড়া এই ধারাবাহিকের মধ্যে দিয়ে ফের টেলিভিশনের পর্দায় জুটিতে কামব্যাক করছেন, রাহুল-রুকমা জুটি।

আর এই জুটিকে ‘দেশের মাটি’ ধারাবাহিক থেকেই পছন্দ করে আসছেন একাধিক সিনেমাপ্রেমী। তার মধ্যে ভুতুরে এবং রহস্যে মোড়া এই ধারাবাহিক আরও আকর্ষণীয় হয়ে উঠবে দর্শকদের কাছে।

সম্প্রতি এই ধারাবাহিকের আরেকটি ট্রেলার সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, রাহুল-রুকমার বিবাহবার্ষিকীর অনুষ্ঠান চলছে। তখনই রাহুলের মা অর্থাৎ রুকমার শাশুড়ি তাঁকে একটি নীল হার উপহার দিলেন, দিয়ে বললেন, ‘এই রত্নের হার সাবধানে রেখো। সবাই এই হারের আগলে রাখতে পারেনা।’ তখনই রুকমা সুইমিং পুলের সামনে গেলে জলের ভেতর থেকে তাঁর হাত কেউ টেনে ধরে, রুকমা চিৎকার করলে কেউ এসে আর ওই হাত দেখতে পায়না। সুতরাং বোঝাই যাচ্ছে, কতটা রহস্যজনক হতে চলেছে এই ধারাবাহিক। এখন শুধু আগামী ২ মে-র অপেক্ষা।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী