অবস্থার ফের অবনতি, ভেন্টিলেশনে লতা

পরিস্থিতি সঙ্কটজনক। শারীরিক অবস্থার ফের অবনতি ঘটেছে কিন্নরকন্ঠী লতা মঙ্গেশকারের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় লতা মঙ্গেশকার। ফের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে ‘কিন্নরকন্ঠী’র। গত মাসের ৮ তারিখ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতা। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সঙ্গে ছিল নিউমোনিয়ার সমস্যাও। কয়েকদিন আগে হাসপাতাল তরফে জানানো হয় ভালো আছেন লতা। চিকিটসায় সাড়া দিচ্ছেন। স্বস্তির নিশ্বাস পড়েছিল। কিন্তু কয়েকদিন কাটতে না কাটতেই ফের দুশ্চিন্তার কালো ছায়া। শনিবার দুপুরে জানা যায় ফের অবস্থার অবনতি ঘটেছে তাঁর। রয়েছে হৃদযন্ত্রের সমস্যাও।তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছরের গোড়ার দিকেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন ভারতীয় সঙ্গীতজগতের সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। করোনার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়। ৯২ বছর বয়সী সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থার উপরে নজর রাখতে ফুসফুস বিশেষজ্ঞ প্রতীত সমধানীর নেতৃত্বে বিশেষজ্ঞ চিকি‍ৎসকদের দলও গঠন করা হয়।

তাঁর পরিবার ও হাসপাতালের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, ‘চিকি‍ৎসায় ধীরে-ধীরে সাড়া দিচ্ছেন প্রবীণ সঙ্গীতশিল্পী। একটু-একটু করে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।  ভেন্টিলেশন থেকেও তাঁকে বের করে আনা হয়। চিকি‍ৎসকরা দেখে নিতে চাইছিলেন ভেন্টিলেশন ছাড়া তিনি সুস্থ থাকেন কিনা।’ তার মধ্যেই এমন দুর্যোগ কার্যতই চিন্তার ভাঁজ ফেলছে সবার কপালে। 

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

যাদবপুরে বন্দেমাতরম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার