‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী

আগামী ৮ অক্টোবর ৭০ তম দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হবে কিংবদন্তি ডিস্কো ডান্সারকে

Share:

নিজস্ব প্রতিনিধি: দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হতে চলেছেন পশ্চিমবঙ্গ তথা ভারতের গর্ব এবং চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র মিঠুন চক্রবর্তী।

সকাল সকাল সুখবর। বিনোদন ইন্ডাস্ট্রিতে অসামান্য কৃতিত্বের জন্যে দেশের সবচাইতে সম্মানীয় পুরস্কার ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পেতে চলেছেন দেশের কিংবদন্তি বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিষয়টি নিঃসন্দেহে বাঙালিদের গর্ব করার মতো আরেকটি বিষয়। বাঙালি যুবক থেকে হিন্দির ‘Disco Dancer’, যে তকমাটি শুনলে আজও শুধু একজনের নামই পড়ে যায়, তিনি হলেন কিংবদন্তী মিঠুন চক্রবর্তী। ৭০-৮০-৯০ দশক জুড়ে শুধু বাংলা নয়, গোটা মুম্বই কেঁপেছে এই ‘বাঙালিবাবু’র দাপটে। বাঙালি হয়েও মুম্বই ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মিঠুন চক্রবর্তী, সবটাই তাঁর অভিনয় প্রতিভা। যদিও শুধু অভিনয় বললে ভুল হবে, নৃত্যেও তাঁকে হারাতে পারে, তাঁর সমকালীন যুগে খুব কমই তারকা ছিলেন। অভিনেতার বর্ণাঢ্য কেরিয়ার জুড়ে বাংলা-হিন্দি মিলিয়ে প্রায় ১৫০ টি সিনেমা রয়েছে তালিকায়।যদিও কেরিয়ারের প্রাথমিক পর্যায়ে শুধু ফ্লপ ছবিই দিয়েছিলেন তিনি। কিন্তু মানুষ সঠিক প্রতিভা খুঁজতে খুব বেশি সময় নেয়নি।

এরপর থেকেই একের পর এক সুপারহিট ছবি। যার ফলে সহজেই মুম্বই ইন্ডাস্ট্রিতে অভিনেতার জায়গা পাকা হয়ে যায়। সোমবার (৩০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এ বছর চলচ্চিত্র জগতে বিশেষ অবদানের জন্যে দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। একটি Ex পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ‘মিঠুন দা ভারতীয় সিনেমার অসাধারণ যাত্রাকে অনুরণিত করেছে তাঁর দুর্দান্ত অভিনয় সত্ত্বা দ্বারা। তিনি এবার এই পুরুস্কার পাচ্ছেন ঘোষণা করতে পেরে আমরাও আনন্দিত। দাদাসাহেব ফালকের বাছাই জুরি এ বছর কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে তাঁর আইকনিক অবদানের জন্যে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে।”

আগামী ৮ অক্টোবর ৭০ তম দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হবে কিংবদন্তি ডিস্কো ডান্সারকে। যদিও বাঙালি হলেও খুব কম বাংলা সিনেমা করেছেন তিনি। আর সবটাই সুপার হিট হয়েছে। যাই হোক, এখন অভিনেতা অভিনয় জীবন থেকে রাজনীতিতে চলে এসেছেন। পদ্মভূষণ প্রাপ্ত মিঠুন চক্রবর্তী এখন রাজ্যসভার স্থায়ী সদস্য এবং বিজেপি নেতা।  

দাদাসাহেব ফালকে পুরস্কার কী? 

দাদাসাহেব ফালকে পুরস্কার ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দ্বারা প্রতিষ্ঠিত চলচ্চিত্র উৎসব অধিদপ্তর নামক সংস্থা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহে এই পুরস্কার প্রদান করে। ভারতীয় চলচ্চিত্রের প্রগতি ও উন্নতির জীবনব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।ভারতীয় চলচ্চিত্র জগৎ থেকে বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব দ্বারা গঠিত একটি কমিটি পুরস্কার প্রাপকের নাম নির্বাচন করে।

পুরস্কার হিসেবে একটি স্বর্ণকমল পদক, নগদ ১০ লক্ষ টাকা এবং একটি শাল প্রদান করা হয়। ভারতীয় চলচ্চিত্রে দাদাসাহেব ফালকের অবদানের স্বীকৃতিতে ভারত সরকার ১৯৬৯ খ্রিষ্টাব্দে প্রথম এই পুরস্কার প্রচলন করে। ভারতীয় চলচ্চিত্রের জনক বলে পরিচিত ফালকে একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ছিলেন, যিনি ১৯১৩ খ্রিষ্টাব্দে রাজা হরিশচন্দ্র নামক ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন। ১৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহে চলচ্চিত্র অভিনেত্রী দেবিকা রাণীকে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারের ইতিহাসে অভিনেতা পৃথ্বীরাজ কপূর একমাত্র মরণোত্তর পুরস্কার প্রাপক ছিলেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল