গ্র্যামিতে মনোনয়ন পেলেন কিংবদন্তি লোকশিল্পী আব্বাসউদ্দীন আহমদের মেয়ে ও নাতনি

৬৫তম বিশ্বসেরা মিউজিক ক্যাটাগরিতে মনোনীত পাঁচ অ্যালবামের মধ্যে শীর্ষে রয়েছে বার্কলে ইন্ডিয়ান অনসম্বলের ‘শুরুয়াত’।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বের মিউজিক ইন্ডাস্ট্রির কাছে সবথেকে বেশি সম্মানজনক পুরস্কার হল ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’। যাকে সঙ্গীতের নোবেলও বলা যায়। অস্কার ও এমিসের সমতুল্য এই পুরস্কার লাভ। তাই বিশ্বের সকল সঙ্গীতশিল্পীদের স্বপ্ন থাকে জীবন একটিবার এই পুরস্কার জেতার। বলা চলে, গ্র্যামি অ্যাওয়ার্ড মার্কিন যুক্তরাষ্ট্রের সংগীত শিল্পে অসামান্য স্বীকৃতি, বিশ্বসেরা সঙ্গীতের অনন্য সম্মান। এটি রেকর্ডিং অ্যাকাডেমি দ্বারা উপস্থাপিত একটি পুরস্কার।

এই পুরস্কারের বিশেষত্ব, ট্রফির মধ্যেই চিত্রিত করা সোনালি বর্ণের গ্রামোফোন। এছাড়াও গ্র্যামি বিগ থ্রি নেটওয়ার্কের প্রধান সঙ্গীত পুরস্কারগুলির মধ্যে প্রথম। ইতিমধ্যেই ২০২৩ সালের গ্র্যামির নমিনেশন পেয়েছেন হলিউডের একাধিক সঙ্গীত শিল্পীরা, যার মধ্যে রয়েছেন টেইলর সুইফট, লিজো, এছাড়াও রয়েছেন একাধিক পপ তারকা। রয়েছে আরও সুখবর। ২০২৩-এর গ্র্যামিতে প্রথম নমিনেশন পেল বাংলাদেশী সঙ্গীতশিল্পীর গাওয়া মিউজিক অ্যালবাম। ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডের সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে মনোনীত হয়েছে জনপ্রিয় বাংলাদেশি সঙ্গীতশিল্পী তথা মা ও মেয়ে জুটি নাশিদ কামাল ও আরমীন মুসার গাওয়া গানের অ্যালবাম ‘শুরুয়াত, বার্কলে ইন্ডিয়ান অ্যাসেম্বল’।

বুধবার গ্র্যামি অ্যাওয়ার্ডের ওয়েবসাইট থেকে জানানো হয়েছে, ৬৫তম বিশ্বসেরা মিউজিক ক্যাটাগরিতে মনোনীত পাঁচ অ্যালবামের মধ্যে শীর্ষে রয়েছে বার্কলে ইন্ডিয়ান অনসম্বলের ‘শুরুয়াত’। এই তথ্য প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে শুরু হয়েছে খুশির বন্যা, এই প্রথম কোনও বাংলাদেশী শিল্পীর গান গ্র্যামিতে মনোনীত হল। এই অ্যালবামেই রয়েছে বাংলাদেশের খ্যাতনামা নজরুলগীত শিল্পী নাশিদ কামালের লেখা ও তাঁর মেয়ে আরমিন মুসার কণ্ঠে গাওয়া ‘জাগো পিয়া’ গানটি। গানটির দৃশ্যে বর্ণিত করা হয়েছে, আধা ধ্রুপদী ঢঙে বাঙালির রং ও সংস্কৃতি। বাংলা লোকগীতির কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীন আহমদের মেয়ে নাশিদ কামাল নিজেও একজন কণ্ঠশিল্পী।

চার দশকেরও বেশি সময় ধরে তিনি সংগীতের সঙ্গে যুক্ত। তাঁর মেয়ে আরমিন মুসা সংগীতে জনপ্রিয়। এছাড়া এই অ্যালবামে আরমিন মুসার পাশাপাশি কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, বিজয় প্রকাশসহ একাধিক এশিয়ান সংগীতজ্ঞদের কন্ঠের গান রয়েছে। উল্লেখ্য, প্রথম পুরস্কার অনুষ্ঠানটি শুরু হয় ৪ মে, ১৯৫৯ সালে। দুটি স্থানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ২৮ জন গ্র্যামি পুরস্কার লাভ করেছিল। আগামী বছর ৫ ফেব্রুয়ারি ৬৫ তম গ্র্যামি পুরস্কার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলসে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস