ধুম মাচালে নেচে হবু বউকে খুশি করার চেষ্টা, পর্তুগিজ বরের কাণ্ডে হেসে ফেললেন হৃত্বিক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নিঃসন্দেহে, ঋত্বিক রোশন বলিউড ইন্ডাস্ট্রির সেরা নৃত্যশিল্পীদের একজন। ‘এক পল কা জিনা’, ‘কহো না পেয়ার হ্যায়’, ‘ধুম মাচালে’, ‘তু মেরি’, ‘জয় জয় শিব শঙ্কর’ সহ বিভিন্ন গানে তিনি নাচ করেছেন। বলা ভাল,  নাচের জন্য সেরা কিছু হুক স্টেপ দিয়েছেন। এখনও সোশ্যাল মিডিয়ায় সেসব ভাইরাল। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন বিয়ে করতে চলা পর্তুগিজ যুবক ঋত্বিকের ‘ধুম মাচালে’ গানে নাচছেন। এর কারণও কিন্তু দারুণ। আসলে পাত্র পর্তূগিজ হলেও পাত্রী কিন্তু খাঁটি ভারতীয়। তাই হবু বউকে একটু খুশি করার চেষ্টা আর কি। ভিডিওটি চোখে পড়তেই প্রতিক্রিয়া জানিয়েছেন ঋত্বিক রোশন।

জানিয়েছেন গোটা বিষয়টি বেশ ভাল লেগেছে তাঁর। সেই সঙ্গে জানিয়েছেন নাচও বেশ ভাল হয়েছে। ‘লাভ ইট’ বলে ভূয়সী প্রশংসা করেছেন। ভাইরাল ভিডিওটিতে নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। তার মধ্যে কিছু কিছু আবার বেশ হাস্য উদ্রেককারী। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “এর পরে হবু বরের আধার কার্ড প্রাপ্য।” আরেকজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, “লছকের জন্য ০, মশলাদার হিসাবে ০, প্রচেষ্টার জন্য ১০০ (sic)।” অন্য একজন লিখেছেন, “মন্তব্য করছি যাতে আমার ভবিষ্যৎ স্বামী তার এক্সপ্লোর পেজে এটি দেখতে পান lol (sic)।”

 

হৃতিককে পরবর্তীতে দেখা যাবে ‘ওয়ার টু’-তে। হৃতিক এবং জুনিয়র এনটিআর-এর মধ্যে একটি নাচের দৃশ্য থাকছে সিনেমায়। সকলেই অধীর আগ্রহে গানটির জন্য অপেক্ষা করছেন। সিনেপ্রেমীরা নিশ্চিত যে আবারও কিছু অসাধারণ হুক স্টেপ ভক্তদের উপহার দেবেন বলিউডের গ্রিক গড। অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার টু’ চলতি বছর ১৪ আগস্ট মুক্তি পাবে। ছবিটিতে কিয়ারা আডবানি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত