জাহিরকে পছন্দ নয়, তাই সোনাক্ষীর বিয়েতে উপস্থিত ছিলেন না দাদা লব সিনহা

তখন থেকেই জল্পনা তবে কী জাহিরকে বোনের স্বামী হিসেবে মেনে নিতে পারছেন না সোনাক্ষীর দাদারা? এই বিষয়ে কখনও সংবাদমাধ্যমকে লব সিনহা বলেছেন, সোনাক্ষীর বিয়েতে হাজির ছিলেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৩ জুন অভিনেতা জাহির ইকবালকে বিবাহ করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ৭ বছরের সম্পর্ককে দিয়েছেন শিলমোহর। হিন্দু হয়ে মুসলিমকে বিয়ে করার জন্যে সোনাক্ষীকে কম কটাক্ষের সম্মুখীন হতে হয়নি। তবে তাতে কোনও প্রতিক্রিয়া না জানিয়ে চুটিয়ে ভালবাসার মানুষের সঙ্গে সংসার করছেন অভিনেত্রী। মুসলিমকে বিয়ে করলেও তিনি মনেপ্রাণে হিন্দু। এবং জাহিরের পরিবার কখনই তাঁকে মুসলিম ধর্ম নিতে জোর করবেন না বলেই জানিয়েছেন অভিনেত্রীর শ্বশুর। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে বিয়ে হয়েছে সোনাক্ষীর।একেবারে সাদামাটা সাজে আইনী খাতা-কলমে বিবাহ সেরেছেন সোনাক্ষী-জাহির। আর বিয়ের দিন রাতেই ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের নিয়ে দুর্দান্ত পার্টির আয়োজন করেন সোনাক্ষী। আর সেদিন লাল বেনারসিতে, সিথিতে সিঁদুর পরে সকলকে একেবারে চমকে দিয়েছিলেন সোনাক্ষী।

যাই হোক, অভিনেত্রীর বিয়েতে তাঁর বাবা-মা শত্রুঘ্ন সিনহা এবং পুনম সিনহা উপস্থিত থাকলেও দেখা যায়নি অভিনেত্রীর দুই ভাইকে। তখন থেকেই জল্পনা তবে কী জাহিরকে বোনের স্বামী হিসেবে মেনে নিতে পারছেন না সোনাক্ষীর দাদারা? এই বিষয়ে কখনও সংবাদমাধ্যমকে লব সিনহা বলেছেন, সোনাক্ষীর বিয়েতে হাজির ছিলেন না। আবার পরিবারের কেচ্ছা লুকিয়ে রাখতে কখনও বলেছেন বিয়েতে তিনি ছিলেন। বোন সোনাক্ষীর বিয়ে নিয়ে দাদা লব সিনহার মুখে হাজার কথা। তবে এবার বোনের বিয়েতে উপস্থিত না থাকার স্পষ্ট কারণ জানিয়ে দিলেন সোনাক্ষীর দাদা লব সিনহা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোনাক্ষীর দাদা লব জানিয়েছেন, ‘‘কেন আমি বিয়েতে যাইনি তার কারণ খুবই স্পষ্ট। আমি যাদের পছন্দ করি না, তাঁদের সংস্পর্শে থাকি না, সে যাই ঘটে যাক। ধন্যবাদ সংবাদমাধ্যমকে এই ঘটনাটা নিয়ে এতটা গবেষণা করার জন্য।’’ সুতরাং লব সরাসরি জানিয়েই দিলেন যাদেরকে তিনি পছন্দ করেন না তাঁদের কোনও অনুষ্ঠানে তিনি যোগ দেবেন না। ২৩ জুন নিজস্ব অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এ প্রিয়জনদের সাক্ষী রেখে বিয়ে সারেন সোনাক্ষী ও জাহির। মেয়ের পাশেই হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন শত্রুঘ্ন সিনহা ও তাঁর স্ত্রী পুনম। তবে তাঁর বিয়ে নিয়ে এখনও চর্চা চলছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল