সিদ্ধান্তের মাদক কাণ্ডে জড়ানো নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন পুত্র লাভ

মাদক কাণ্ডে সিদ্ধান্ত কাপুর গ্রেফতার। এবার এই ঘটনায় মুখ খুললেন শত্রুঘ্ন সিনহার ছেলে লাভ সিনহা। ছেলের কাণ্ড মানতে নারাজ শক্তি কাপুর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডে একের পর এক মাদক কাণ্ডের জের। এবার মাদক কাণ্ডে নাম জড়াল শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুরের। রবিবার রাতে বেঙ্গালুরুর একটি রেভ পার্টিতে অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করে পুলিশ। তারপর নমুনা সংগ্রহের পর ৭জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে ছিলেন অভিনেতা পুত্রও। ছেলের এই কাণ্ড মানতে নারাজ অভিনেতা বাবা শক্তি কাপুর। এবার এই ঘটনায় মুখ খুললেন শত্রুঘ্ন সিনহার ছেলে লাভ সিনহা। 

মাদক কাণ্ডে সিদ্ধান্ত কাপুরের গ্রেফতার হওয়ার পর মুখ খুললেন শত্রুঘ্ন সিনহার পুত্র লাভ সিনহা। এদিন টুইট করেছেন লাভ, বলেছেন, ”আমি সিদ্ধান্ত কাপুর সম্পর্কে কোনও মন্তব্য করতে চাই না। কিন্তু মাদককাণ্ডের তদন্তের জন্য যারা অভিযান চালালেন তাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। আমাদের অফিশিয়ালরা যদি এতই দূরদৃষ্টিসম্পন্ন হন তাহলে কেন এত মাদক সেবনের প্রবণতা বাড়ছে?”

 

লাভের আরও বক্তব্য, ” নির্দিষ্ট একটি ব্যক্তির গ্রেফতারি নয় বরং যুবসমাজকে যারা এই নিষিদ্ধ দ্রব্য সরবরাহ করছে তাদের গ্রেফতার করুন অবিলম্বে। সঙ্গে জানিয়েছেন তিনি মাদক সেবনের বিরোধী। কিন্তু বিচার ব্যাবস্থা ও শাসন ব্যবস্থার মধ্যে যে পচন ধরছে তা ঠিক না হওয়া পর্যন্ত এই অবস্থার উন্নতি হবে না। তাই শুধু ব্যবহারকারীকে নয় এর নেপথ্যে থাকা প্রতিটি মানুষকে গ্রেফতার করুন। ” 

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

৫০ হাজারের কমে ফোল্ডেবল ফোন! Flipkart-এর মেগা সেলে AI+ দিচ্ছে ধামাকা অফার

বারবার ঢেকুর উঠছে! জটিল কোনও রোগের ইঙ্গিত নয় তো? এখনই সাবধান হন…

বাড়ির এই দিকে লাগান দুর্লভ ব্রহ্মকমল, ফুল ফুটতেই বদলাবে ভাগ্য

অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে, পুরনো প্রেম ফিরবে, খরচে লাগাম টানুন

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল