‘ওহ লাভলী’র প্রচারে গিয়ে আবেগপ্রবণ মদন মিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ছবিটি দেখার জন্যে অনুরোধ করেছেন। এছাড়াও তাঁর গানটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কয়েক মিলিয়ন ভিউজ পার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার নেতা এবার অভিনেতা। হ্যাঁ, ‘ওহ লাভলী’ দিয়ে যাত্রা শুরু হয়েছিল তাঁর। আর একটা গান দিয়েই বিনোদনপ্রেমীদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিলেন। বাংলার নায়িকারাও তাঁর নাম শুনলে যেন আকাশের চাঁদ দেখেন, ৬০ বছর বয়সেও তিনি যেন এভারগ্রীন। চোখে রঙিন চশমা, রঙ-বেরঙের পাঞ্জাবিতে অলওয়েজ মুড়ে থাকেন তিনি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে সর্বদা যুবসমাজের সঙ্গে তালে তাল মিলিয়ে চলছেন তিনি। কে তিনি, কী নামটা এবার বলেই ফেলি, যদিও তাঁর বৈচিত্র্যের যা সংজ্ঞা দেওয়া হল, তাতে না চেনার মতো বোকা বোধহয় আপনারা নন। হ্যাঁ, তৃণমূল নেতা তথা কামারহাটি বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। সবসময়েই যেন রঙিন মেজাজে ধরা দিছেন তিনি। বেশ কিছুদিন আগেই খবরে আসে পরিচালক হরনাথ চক্রবর্তীর হাত ধরে এবার রাজনীতির সিঁড়ি ডেঙিয়ে সরাসরি রূপালী পর্দায় ধরা দিচ্ছেন তিনি, দিন কয়েক আগেই হয়েছে তাঁর ছবি ‘ও লাভলী’র ট্রেলার লঞ্চ হয়েছে, তাও আবার আনুষ্ঠানিক ভাবে। তবে কী ভাবছেন? ৬০ বছর বয়সে তিনি নায়ক হবেন, না না! ছবির একটি গুরুত্বপূর্ণ অংশে দেখা যাবে তাঁকে।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ দেবযানী চট্টোপাধ্যায়ের ছেলে ঋক চট্টোপাধ্যায়কে। আর নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত পালের সুযোগ্য কন্যা রাজনন্দিনী পালকে। ইতিমধ্যেই ছবির গান ‘ও লাভলী’ মুক্তি পেয়েছে। আর যার সঙ্গে মদন মিত্রের ওতপ্রতো যোগ। সোমবার ‘ও লাভলি’ র প্রমোশনে দুর্গাপুরের জংশনমলে উপস্থিত হয়েছিলেন স্বয়ং মদন মিত্র। সঙ্গে ছিলেন ছবির একাধিক কলাকুশলীরাও। কিন্তু বাড়তি নজর কেড়ে নেন মদন মিত্র নিজেই। রাজনীতির ময়দান থেকে অভিনয়, একের পর এক চ্যালেঞ্জ নিয়ে বিধায়ক সবসময় তাঁর সম্ভার পরিপূর্ণ রাখার চেষ্টা করেন। মদন মিত্র এই ছবিতে নায়কের বাবার ভূমিকায় অভিনয় করছেন।

ছবির বিষয়ে সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে তিনি জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ছবিটি দেখার জন্যে অনুরোধ করেছেন। এছাড়াও তাঁর গানটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কয়েক মিলিয়ন ভিউজ পার করেছে। তবে ছবিতে রাজনৈতিক প্রেক্ষাপটের কোনও বিষয় নেই। একজন দরিদ্র ছেলে, প্রেমিকাকে বিয়ে করার জন্যে কিভাবে তাঁর পরিবারের সঙ্গে লড়বেন সেটাই গল্পে ফুটে উঠবে। তিনি একান্তভাবে চান ছবিটি দেখে তাঁকে দর্শক ফিডব্যাক দিক, মেইল বা ফোনের মাধ্যমে।’ আগামী ২৫ অগস্ট হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘ওহ লাভলি’ ছবির সাফল্য নিয়ে আশাবাদী পরিচালক-সহ অভিনেতা মদন মিত্র-সহ সকলেই।

ধারের টাকা ফেরত চাওয়ায় সেলসম্যানকে খুন, মদের দোকান থেকে লুঠ ১.৪১ লক্ষ

বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, জেলায় জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা

ড্রোন হামলায় Starlink-এর অপব্যবহার করেছে ইউক্রেন! বিস্ফোরক দাবি এলন মাস্কের

বিয়ের ১ বছরের মাথায় মা হলেন ‘সানম তেরি কসম’ নায়িকা মাওরা হোকেন, ছেলে হল না মেয়ে?

‘তিলকই আসল নায়ক’, ভারতীয় ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাকিস্তানি তারকা

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, প্রবল আতঙ্কে স্থানীয়রা

মাত্র ১৮৫ টাকায় ২৮ দিন আনলিমিটেড কল, নয়া প্ল্যান নিয়ে এল Airtel

মক্কা-মদিনায় পড়ল মিসাইলের ধ্বংসাবশেষ, সৌদিতে হামলার অভিযোগ অস্বীকার হুথিদের

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে