রাজ্যর ৭০ টি হলে মুক্তি পেল মদন মিত্রের প্রথম ছবি ‘ও লাভলি’

পশ্চিমবঙ্গের মোট ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'ও লাভলি'। মদন মিত্রের ছবির প্রচার সেরেছিলেন সিটিসি কন্ট্রাকচুয়াল বাস শ্রমিক ইউনিয়নের কর্মীরা। সারা শহর জুড়ে মদন মিত্রের ব্যানার টাঙিয়ে তাঁর ছবির প্রচার সেরেছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার নেতা এবার অভিনেতা। হ্যাঁ, ‘ও লাভলী’ দিয়ে যাত্রা শুরু হয়েছিল তাঁর। আর একটা গান দিয়েই বিনোদনপ্রেমিদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিলেন। বাংলার নায়িকারাও তাঁর নাম শুনলে যেন আকাশের চাঁদ দেখেন, ৬০ বছর বয়সেও তিনি যেন এভারগ্রীন। চোখে রঙিন চশমা, রঙ-বেরঙের পাঞ্জাবীতে অলওয়েজ মুড়ে থাকেন তিনি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে সর্বদা যুবসমাজের সঙ্গে তালে তাল মিলিয়ে চলছেন তিনি। কে তিনি, কী নামটা এবার বলেই ফেলি, যদিও তাঁর বৈচিত্র্যের যা সংজ্ঞা দেওয়া হল, তাতে না চেনার মতো বোকা বোধহয় আপনারা নন। হ্যাঁ, তৃণমূল নেতা তথা কামারহাটি বিধায়ক মদন মিত্র। সবসময়েই যেন রঙিন মেজাজে ধরা দিচ্ছেন বিধায়ক মশাই। বেশ কিছুদিন আগেই খবরে ছিল পরিচালক হরনাথ চক্রবর্তীর হাত ধরে এবার রাজনীতির সিঁড়ি ডেঙিয়ে রূপোলি পর্দায় যাচ্ছেন তিনি। হ্যাঁ, সেই জল্পনার অবসান ঘটিয়ে দিন কয়েক আগেই তাঁর ছবি ‘ও লাভলী’র ট্রেলার লঞ্চ হয়েছে। আর আজ পেল মুক্তি।

মুক্তির দিনই বিধানসভায় একেবারে রঙীন জামাই সাজে ধরা দিলেন মদন মিত্র, ছবির প্রচার সেরেও নিয়মিত বিধানসভার বাদল অধিবেশনে যোগ দিয়েছেন তিনি। তবে এ কদিন যা হয়েছে হোক, কিন্তু অনেকেই ভেবেছিলেন, শুক্রবার হয়তো মুক্তির দিন মদন অনুপস্থিত থাকবেন। কিন্তু সেটা হলনা। নিয়মিত আজ সকাল হতেই বিধানসভায় হাজির হয়েছিলেন মদন মিত্র। তাও আবার বিধানসভার অধিবেশনে জামাই বেশে হাজির হলেন এই রঙীন নেতা। তাঁর পরনে ছিল ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবি আর চোখে রে-ব্যানের সানগ্লাস। এদিন বিধানসভার সবাই অভিনেতা তথা নেতা মদন মিত্রকে তাঁর ছবির জন্যে শুভেচ্ছা জানালেন এবং তিনিও সবাইকে ছবি দেখার জন্যে অনুরোধ করলেন। এরপর অধিবেশন শেষ হতেই সোনালি সিনেমা হলের উদ্দেশে রওনা দিলেন মদন। সেখানেই কর্মী-সমর্থকদের নিয়ে সন্ধ্যায় ছবি দেখবেন তিনি। তাঁর মতে তিনি সিনেমাহলে ভিড় জমালে অনেকেই তাঁর ছবি দেখতে আসবে।

পশ্চিমবঙ্গের মোট ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ও লাভলি’। মদন মিত্রের ছবির প্রচার সেরেছিলেন সিটিসি কন্ট্রাকচুয়াল বাস শ্রমিক ইউনিয়নের কর্মীরা। সারা শহর জুড়ে মদন মিত্রের ব্যানার টাঙিয়ে তাঁর ছবির প্রচার সেরেছেন তাঁরা। তবে প্রশ্ন হল, এই ৬০ বছর বয়সে কী তিনি নায়ক হবেন, না না! ছবির একটি গুরুত্বপূর্ণ অংশে দেখা যাবে তাঁকে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ দেবযানী চট্টোপাধ্যায়ের ছেলে ঋক চট্টোপাধ্যায়কে। আর নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত পালের সুযোগ্য কন্যা রাজনন্দিনী পালকে।

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের