মেয়ের থেকে ১০ বছরের ছোট জামাই, প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে মুখ খুললেন মধু চোপড়া

আমি কখনই এটিকে সেই দৃষ্টিকোণ থেকে দেখিনি। আমি তাদের সম্পর্কে খুশি। লোকেরা যাই বলুক না কেন। যখন নিক ভারতে এসে আমার সঙ্গে দেখা করেছিলেন, প্রিয়াঙ্কা আশেপাশে না থাকা অবস্থায় তিনি আমাকে দুপুরের খাবারে নিয়ে গিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৮ সালে হলিউড পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেন গ্লোবাল নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। নিক এবং প্রিয়াঙ্কার বয়সের ব্যবধান প্রায় ১০ বছর। এই নিয়ে কম সে সময়ে কোন বিতর্ক ওঠেনি। যতই হোক, প্রিয়াঙ্কা ভারতীয় নারী। ভারতীয় সংস্কৃতিতে এখনও স্ত্রীর থেকে স্বামী বয়সে বড় হবে, সেটাই লোকমতে বিশ্বাসী। যদিও এখন আধুনিক যুগ, মানুষ স্বাধীন, ভালোবাসায় বয়স, ধর্ম, কোনও বাধা হয়ে দাঁড়ায় না, এখনও সবাই বিশ্বাস করে। তাই আধুনিক যুগে বয়সের বাধা ভালোবাসায় আসেনা। তা যদি হয় তারকাদের ক্ষেত্রে, তাহলে তো কথাই নেই। কারণ তারকারাই প্রতিনিয়ত নানারকর ঘটনা ঘটিয়ে ভক্তদের অনুপ্রাণিত করছে। যায় না হোক, নিক-প্রিয়াঙ্কার বিয়েও এমনই একটি শক্তিশালী উদাহরণ। নিককে বিয়ে করার পর প্রিয়াঙ্কাকে শুনতে হয়েছিল যে, তিনি ভাইকে বিয়ে করেছেন। কিন্তু কটাক্ষকে কখনই পাত্তা দেন নি অভিনেত্রী। বরাবরই সাহসী এবং নির্ভীক প্রিয়াঙ্কা চোপড়া। তাই তো বলিউড ছেড়ে হলিউডেও নিজের পাকাপাকি জায়গা বানিয়েছেন। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে নিয়ে তাঁর পরিবারের কি অভিমত ছিল?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে, প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া তার মেয়ে এবং নিক জোনাসের সম্পর্কের কথা বলেছেন। তিনি তাদের ১০ বছরের বয়সের পার্থক্য সম্পর্কেও মুখ খুলেছেন। ডাক্তার-প্রযোজক মধু চোপড়ার কথায়, এটি তার কাছে কোনও ব্যাপার নয়। ছেলেটি ভাল, মেয়েটি ভাল। তারা একে অপরের যত্ন নেয়। আমি কখনই এটিকে সেই দৃষ্টিকোণ থেকে দেখিনি। আমি তাদের সম্পর্কে খুশি। লোকেরা যাই বলুক না কেন। যখন নিক ভারতে এসে আমার সঙ্গে দেখা করেছিলেন, প্রিয়াঙ্কা আশেপাশে না থাকা অবস্থায় তিনি আমাকে দুপুরের খাবারে নিয়ে গিয়েছিলেন। নিক আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি প্রিয়াঙ্কার জন্য কী ধরনের ছেলে চাই। আমি সমস্ত গুণাবলী তাঁকে বলেছিলাম, তিনি কেবল আমার পছন্দ গুলি জেনে নিয়েছিলেন। হাত বাড়িয়ে বললেন, ‘আমি কি সেই ব্যক্তি হতে পারি, আমি প্রতিজ্ঞা করছি যে আপনার তালিকা থেকে কোনো কিছুই বাদ দেওয়া হবে না’। এর আগেও, প্রিয়াঙ্কাও তার স্বামীর সঙ্গে ১০ বয়সের পার্থক্য নিয়ে কথা বলেছিলেন।

২০২৩ সালে একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা শেয়ার করেছিলেন, “মানে, আমি এটা নিয়ে ভাবি না। আমি মনে করি লোকেরা এটি সম্পর্কে আমার চেয়ে অনেক বেশি চিন্তা করে। আমি এটিকে খুব একটা সুযোগ দেইনি কারণ, আমি ছিলাম। যেমন, সে ২৫ বছর বয়সী, সে একজন রক স্টার আমি বিয়ে করতে চাই, আমি থিতু হতে চাই, আমি একটি বাচ্চা নিতে চাই।’ আমার বয়স তখন ৩৫ বছর।”প্রিয়াঙ্কা এবং নিক 2018 সালে একে অপরের সঙ্গে ডেটিং শুরু করেন। তারা সেই বছর ডিসেম্বরে যোধপুরের উমেদ ভবন প্রাসাদে বিয়ে করেন। তারা একসঙ্গে এখন একটি কন্যা মালতি মারি চোপড়া জোনাসের বাবা-মা। ২০২২ সালে তাঁরা সারোগেসির মাধ্যমে তাঁদের কন্যা সন্তানকে স্বাগত জানিয়েছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল