শোভাবাজার রাজবাড়িতে চাঁদের হাট, মধুমিতা-দেবমাল্যের রাজকীয় রিসেপশনে কী কী চমক ছিল?

Share:

নিজস্ব প্রতিনিধি: শোভাবাজার রাজবাড়িতে ছিল একেবারে বৌভাতের আসর। সরস্বতী পুজোর শুভ দিনে সাতপাকে বাঁধা পড়ার পর রবিবার আনুষ্ঠানিক রিসেপশনের মাধ্যমে নতুন জীবনের আনন্দ ভাগ করে নিলেন অভিনেত্রী মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তী। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে সাজানো এই বৌভাত ঘিরে ছিল বিশেষ আকর্ষণ।

বারুইপুরে পারিবারিক পরিসরে বিয়ের পর শোভাবাজার রাজবাড়িতে অনুষ্ঠিত হয় তাঁদের বৌভাতের অনুষ্ঠান। ঐতিহাসিক এই স্থাপত্যের অন্দরমহল যেন একদিনের জন্য রূপকথার রাজসভায় পরিণত হয়েছিল। মধুমিতা ও দেবমাল্যের সাজ থেকে শুরু করে গোটা প্রীতিভোজের আয়োজন! সবেতেই ছিল পরিকল্পিত নান্দনিকতা।

আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকাকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার ‘ধুরন্ধর’ অভিনেতা নাদিম খান

বিয়ের দিনের মতো বৌভাতেও লাল রঙকেই বেছে নেন মধুমিতা। ডিজাইনার লাল শাড়িতে তাঁকে দেখা যায় একেবারে সাবেকি বাঙালি কনের আদলে। ফুলস্লিভ ব্লাউজ,গলায় ঝলমলে কুন্দনের গয়না,খোলা চুলে সাদা ফুলের মালা সব মিলিয়ে নজর কাড়েন অভিনেত্রী। দেবমাল্য পড়েছিলেন অফ হোয়াইট শেরওয়ানি, সঙ্গে মানানসই সোনার চেন ,ঘড়ি ও রিস্টলেট। নবদম্পতির সাজের সঙ্গে মিল রেখে বৌভাতের মণ্ডপ সাজানো হয়েছিল লাল ও সাদা থিমে। লাল গোলাপ আর সাদা রজনীগন্ধার ফুলে সেজে ওঠে গোটা রাজবাড়ি। বিশেষ আকর্ষণ ছিল মধুমিতা-দেবমাল্যের আসনের পেছনে রাখা একটি ত্রিশূল,যা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। শনিবার সন্ধ্যাতেই শ্বশুরবাড়িতে গৃহপ্রবেশ করেন মধুমিতা। দেবমাল্যের সঙ্গে গাড়িতে এসে শিবমন্দিরে প্রণাম,তারপর দুধে-আলতায় পা ডুবিয়ে সাদা কাপড়ের উপর দিয়ে হেঁটে ঘরে প্রবেশ। সব মিলিয়ে একেবারে বাঙালি রীতিতেই শুরু হল তাঁদের নতুন জীবনের অধ্যায়। 

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?