চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নতুন গাড়ি কিনলেন বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী, দাম শুনলে চমকে উঠবেন

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডের বিখ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ৯০-এর দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত বলিউড জুড়ে দাপিয়ে রাজ করছেন তিনি। অসাধারণ অভিনয় এবং নাচের সৌন্দর্যে দর্শকদের মনে স্বমহিমায় রাজ করছেন তিনি। এবার সেই বলি কুইনকেই দেখা গেল এক লাল রঙের ফেরারি স্পোর্টস কারে।

সম্প্রতি এক ইভেন্টে যোগ দিতে এই গাড়ি করে আসেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং তাঁর স্বামী ড. শ্রীরাম মাধব নেনে। জানা গিয়েছে, ফেরারি নতুন বিলাসবহুল স্পোর্টস কার 296 GTS rosso corsa কিনেছেন এই দম্পতি। লাল রঙের ফেরারি গাড়িটির দাম আনুমানিক ৬.২৪ কোটি টাকা।

296 GTS কোম্পানি ২০২৩ সালের মে মাসে ভারতীয় বাজারে লঞ্চ করেছিল। এই গাড়িটি কনভার্টেবেল এবং নন কনভার্টেবেল দুই রূপেই পাওয়া যায়। এতে কোম্পানিটি ৩ লিটার ক্ষমতা সম্পন্ন v6 টার্বোচার্জড ইঞ্জিন ব্যবহার করেছে। এই ইঞ্জিনটি 8 স্পিড F1 ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন গিয়ারবাক্সের সাথে মিলিত। এতে 7.45 kwh ব্যাটারি ব্যবহৃত হয়েছে। এই দুই সিটার স্পোর্টস কারের বিশেষ ব্যাপার হল এর সামনের বনেটের ভিতরে একটি স্পেসিফিকেশন সিটও রয়েছে। এই গাড়িটি মাত্র 2.9 সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা বেগে যেতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ