মহাশ্বেতা দেবীর জন্মদিনে মুক্তি পেল ‘মহানন্দা’ র মোশন পোস্টার

পিঁপড়ের ডিম খেয়ে থেকেছেন দিনের পর দিন। সুখের জীবন থেকে বহু দূরে গিয়ে থেকেছেন আদিবাসীদের সঙ্গে, শুধুমাত্র তাঁদের নিয়ে লিখবেন বলে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ”কখনো তিনি “দ্রৌপদী” .. কখনো “হাজার চুরাশির মা”,  কখনও ” অরণ্যের অধিকার” নিয়ে বিদ্রোহী… লড়াকু!” এমন ক্যাপশনেই মুক্তি পেল ‘মহানন্দা’ র মোশন পোস্টার। কিংবদন্তি সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী মহাশ্বেতা দেবীর জীবনকে আধার করেই নির্মিত হয়েছে পরিচালক অরিন্দম শীলের ছবি ‘মহানন্দা’। শুক্রবার মহাশ্বেতা দেবীর  জন্মদিনে মুক্তি পেল  এই মোশন পোস্টারটি। এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে পরিচালক ছাড়াও ছবির পুরো টিমের পরিশ্রম ও স্বপ্ন। কারণ ‘মহানন্দা’ এমন একজন মানুষকে নিয়ে তৈরি যাঁর জীবনটা লাল মাটি, মেঠো জীবনের ইতিবৃত্ততে বাঁধা। বিভিন্ন প্রান্তিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু আদিবাসী মানুষের জীবন নিয়ে উপন্যাস লেখার খিদে তাঁকে নিয়ে গিয়েছিল বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে।

ঝাঁসির রাণীকে নিয়ে উপন্যাস লেখার জন্য মাত্র ২৬ বছর বয়সে তিনি সব প্রতিকূলতা উপেক্ষা করে চলে গিছিলেন উত্তরপ্রদেশে। নিজের একরত্তি সন্তানকে রেখে শুধুমাত্র কলম চালানোর জন্য চলে গিয়েছিলেন মহাশ্বেতা দেবী। আজকের মত তখনও সমাজ তাঁর টুঁটি টিপে ধরেছিল। কারণ এমন দুঃসাহস দেখানোর সাহস আমাদের সমাজের আবার থাকতে আছে নাকি?  কিন্তু এসব কিছুকে কখনই তোয়াক্কা করেননি মহাশ্বেতা দেবী। নিজের খেয়ালে চলেছে তাঁর কলম। আদিবাসী মানুষদের কষ্টকে অন্তর থেকে অনুভব করেছেন। পিঁপড়ের ডিম খেয়ে থেকেছেন দিনের পর দিন। সুখের জীবন থেকে বহু দূরে গিয়ে থেকেছেন আদিবাসীদের সঙ্গে শুধুমাত্র তাঁদের নিয়ে লিখবেন বলে।

এই সবকিছুই ফুটে উঠবে তাঁকে নিয়ে নির্মিত ছবি ‘মহানন্দা’তে। এই ছবিতে মহাশ্বেতা দেবির চরিত্রে অভিনয় করছেন গার্গী রায়চৌধুরী, রয়েছেন ইশা সাহা, দেবশঙ্কর হালদার প্রমুখ। সঙ্গীত পরিচালনায় বিক্রম ঘোষ প্রমুখেরা। খুব শিগগিরি মুক্তি পাবে এই ছবি। উল্লেখ্য, এদিন মুক্তিপ্রাপ্ত পোস্টারের আবহ সঙ্গীতটিও গড়ে উঠেছে মাটি ও মাটির কাছাকাছি থাকা মানুষদের জীবনকে নিয়ে। 

 

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতের আকাশে মহড়া দেবে মার্কিন যুদ্ধবিমান F-35

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের