হাসিনার আওয়ামী লীগের মনোনয়ন পেলেন না মাহি

যে তালিকায় নাম নেই মাহিয়া মাহির। তাঁর আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মো. জিয়াউর রহমান। আজ সভা শেষে ওবায়দুল কাদের বাংলাদেশের একটি গণমাধ্যমকে বলেছেন যে, ‘এবার রাজনীতির বাইরে কাউকে মনোনয়ন দেওয়া হবে না।’

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিন কয়েক ধরেই শোনা যাচ্ছে, বাংলাদেশের নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগের হয়ে লড়তে চলেছেন ঢাকাই ইন্ডাস্ট্রির একাধিক নায়ক-নায়িকারা। যার মধ্যে আছেন, ফেরদৌস, মাহিয়া মাহি। গতকাল পর্যন্তও জানা গিয়েছিল যে, অনলাইনের মাধ্যমে ফেরদৌস মনোনয়ন ফরম কিনেছেন। নৌকা চিহ্নে তাঁর দখলে। তবে ফেরদৌস মনোনয়ন ফরম পেলেও চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি।

রবিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করছেন। যে তালিকায় নাম নেই মাহিয়া মাহির। তাঁর আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মো. জিয়াউর রহমান। আজ সভা শেষে ওবায়দুল কাদের বাংলাদেশের একটি গণমাধ্যমকে বলেছেন যে, ‘এবার রাজনীতির বাইরে কাউকে মনোনয়ন দেওয়া হবে না।’

সুতরাং এখানেই স্পষ্ট যে, মাহি রাজনৈতিক কোনও অংশ না থাকার কারণে দলীয় মনোনয়ন পেলেন না। এর আগে, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে মাহির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছীলেন তাঁর এক প্রতিনিধি। এমনকী ২০ নভেম্বর বিকেলে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়ে এসেছেন মাহি নিজে। তা সত্ত্বেও দলীয় প্রার্থী হওয়ার আশা হাতছাড়া হল মাহির। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। প্রসঙ্গত, ২০২২ সালেও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়ন ফরম কিনেছিলেন মাহিয়া মাহি। কিন্তু তখনও তিনি মনোনয়ন পান নি।

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে