প্রযোজকের বাজে মন্তব্যে সিনেমা ছাড়লেন মাহি, এন্ট্রি নিলেন টলি ডিভা কৌশানি

কিন্তু সকলের কাছে অভিনেত্রী ছবি ছাড়ার কারণ হিসেবে ব্যক্তিগত কারণ জানিয়েছেন। তাই খানিকটা ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তবে দ্রুতই এর সুরাহা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রযোজক সংস্থার সঙ্গে ঝামেলার কারণে ছবি ছাড়লেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই জায়গায় অভিনয়ে এলেন টলিউড ডিভা কৌশানি মুখোপাধ্যায়। ইতিমধ্যেই কলকাতা থেকে উড়ে ছবির শুটিং শুরু করে দিয়েছেন কৌশানি। বাংলাদেশ সূত্রের খবর, ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামের সেই ছবি ঢালিউড নায়িকা মাহিয়া মাহি ছেড়ে দেওয়ার পর সেই জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে কৌশানিকে। বিষয়টি জানিয়েছেন ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান। কিন্তু মাহি কেন ছবি ছাড়লেন, সেই বিষয়ে পরিচালক বলেন, পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী ঠিকঠাক সময়েই মাহি। মন দিয়ে কাজও করছিলেন। কিন্তু হঠাৎ মাহি নিজেই ছবি থেকে সরে দাঁড়ান।

তবে শীঘ্রই কৌশানির ছবির শুটিং শেষ হয়ে যাবে। তবে এই ছবিতে প্রথমে পরীমণির থাকার কথা ছিল। নায়িকা হিসেবে পরীমনিকেই চেয়েছিলেন প্রযোজক। তাই প্রযোজকের ওই ধরনের কথার জন্যই ক্রুদ্ধ হন মাহি, তাই অভিমান করে ছবি ছেড়ে দেন অভিনেত্রী। একাধিকবার বোঝানোর পরেও ছবিতে অভিনয়ে রাজি হননি। কিন্তু সকলের কাছে অভিনেত্রী ছবি ছাড়ার কারণ হিসেবে ব্যক্তিগত কারণ জানিয়েছেন। তাই খানিকটা ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তবে দ্রুতই এর সুরাহা হবে।

শনিবার সকালে বাংলাদেশের একটি বেসরকারি সংবাদমাধ্যমকে পরিচালক জানিয়েছেন, ‘প্রযোজকের ওই ধরনের কথার কারণে মাহি অভিমান করেছিল। এরপর আমি একাধিকবার মাহিকে বোঝানোর চেষ্ট করেছি। কিন্তু মাহি তাঁর সিদ্ধান্তে অনড় ছিল। তবে আমি মাহির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছি। এরপর আমি আমার মতো করে অভিনয়শিল্পী খুঁজতে থাকি। একটা সময় ভাবলাম, তাহলে আর দেশ থেকে নয়, দেশের বাইরের কোনো নায়িকা নিয়ে কাজ করি। তারপর কৌশানির সঙ্গে যোগাযোগ করি এবং সে গল্পটা পড়ে কাজটি করতে আগ্রহী হন।’ ক্রাইম ভিত্তিক এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ে করবেন কৌশানি।

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?