অভিনয়ে অভিষেক মহুয়া মৈত্রের, সৃজিতের নতুন ছবিতে তৃণমূল নেত্রী

এবার তিনি যোগ্য জায়গায় পা দিচ্ছেন। রাজনীতি থেকে সোজাসুজি রুপোলি পর্দায়। টলিপাড়ার অন্দরে এমনটাই খবর! গতকালই প্রযোজনা সংস্থা SVF-এর পরবর্তী ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয় মহল থেকে যেমন তারকারা রাজনৈতিক মহলে পা রাখছেন তেমনি রাজনৈতিক মহল থেকেও অভিনয়ে পা রাখছেন নেতা-নেত্রীরা। এই তালিকায় প্রথমেই নাম তুলেছেন তৃণমূল নেতা মদন মিত্র। তাঁর ‘ও লাভলি’ গানের সঙ্গে এখন মোটামুটি সবাই পরিচিত। ইতিমধ্যেই সিনেমাতেও নেমে পড়েছেন তিনি। এছাড়াও শ্রাবন্তীর সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সাদা রঙের পৃথিবী’ ছবিতে ডেবিউ করেছেন তৃণমূল নেত্রী অনন্যা বন্দোপাধ্যায়। প্রথম ছবিতেই তাঁর অভিনয় মন জিতেছে সকলের।

এবার রাজনৈতিক মঞ্চ থেকে অভিনয়ের আঙিনায় পা রাখতে চলেছেন তৃণমূলের আরেক দাপুটে নেত্রী তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ মহুয়া মৈত্র। তাও আবার টলিউডের ফার্স্টক্লাস পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে। বর্তমানে রাজনীতির আঙিনায় হয়তো সবথেকে বেশি স্টাইলিশ নেত্রী হলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। সম্প্রতি তাঁর সাজগোজ নিয়েও নতুন বিতর্কের জন্ম হয়েছিল। এবার তিনি যোগ্য জায়গায় পা দিচ্ছেন। রাজনীতি থেকে সোজাসুজি রুপোলি পর্দায়। টলিপাড়ার অন্দরে এমনটাই খবর! গতকালই প্রযোজনা সংস্থা SVF-এর পরবর্তী ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। এদিকে দেবের সঙ্গেও সদ্য তাঁর নতুন ছবি টেক্কার শুটিং শেষ করেছেন সৃজিত।তাই এখন গুঞ্জন, সৃজিতের নতুন ছবিতে দেখা যেতে পারে তৃণমূল নেত্রী মহুয়াকে।

সূত্রের খবর, হলিউডের জনপ্রিয় কোর্টরুম ড্রামা “টুয়েলভ অ্যাংরি ম্যান” তৈরি করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। সেই ছবিতেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে মহুয়াকে। ছবিতে আরও অভিনয় করতে পারেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, কৌশিক সেন, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সত্যম ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মৈত্ররা। যদিও এই ব্যাপারে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি সৃজিত ও মহুয়া কেউই। তবে এই ছবিটি যে সৃজিতের এসভিএফের ব্যানারে তৈরি হচ্ছে তা নিশ্চিত! সুতরাং এখন দেখা যাক, রাজনীতি থেকে অভিনয়ে এসে কতটা ছাপ ফেলতে পারেন মহুয়া।

যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?