মাদকই কাল, ফের গ্রেফতার এই অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: মাদক সংক্রান্ত একটি মামলায় মালায়ালাম অভিনেতা শাইন টম চাকোকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। শনিবার ১৯ এপ্রিল তাঁকে গ্রেফতার করা হয়। এই সপ্তাহের শুরুতে মাদক বিরোধী অভিযানের সময় কোচির একটি হোটেল থেকে পলায়নের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিনেতাকে। তার আগে শাইন টমকে প্রায় চার ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বলে রিপোর্টে প্রকাশ।

মিডিয়া রিপোর্ট অনুসারে, কোচি সিটি পুলিশ শুক্রবার চাকোকে একটি নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। যেহেতু অভিনেতা সেই সময় ত্রিচূরে নিজের বাসভবনে উপস্থিত ছিলেন না, তাই পুলিশ আধিকারিকরা অভিনেতার পরিবারের সদস্যদের কাছে নোটিশটি হস্তান্তরিত করেছিলেন।

পুলিশ জানিয়েছে যে মাদক বিরোধী অভিযানের সময় অভিনেতা কোন পরিস্থিতিতে কর্তৃপক্ষকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তা তদন্ত করার জন্য জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে মাদক সংক্রান্ত কার্যকলাপের উপর বৃহত্তর অভিযানের অংশ হিসাবে শাইন টমকে গ্রেফতার করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য ও মনোরোগ সংক্রান্ত পদার্থ (এনডিপিএস) আইনের ২৭ (মাদকদ্রব্য বা সাইকোট্রপিক পদার্থ সেবন) এবং ২৯ (প্ররোচনা এবং অপরাধমূলক ষড়যন্ত্র) ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে।

১৬ এপ্রিল টম চাকো কোচির একটি হোটেলের তিনতলার জানালা থেকে লাফিয়ে পালিয়ে যান। ঘটনাচক্রে সেই সময় পুলিশ ওই হোটেলে মাদক সংক্রান্ত অভিযান চালাতে এসেছিল।

তিন তলা থেকে ঝাঁপ দিয়ে অভিনেতা প্রথমে দোতলার ছাদে পড়েন এবং তারপর হোটেলের সুইমিং পুলে ঝাঁপ দেন বলে জানা গিয়েছে। পরে সিসিটিভিতে তাঁকে হোটেলের লবি থেকে পালিয়ে যেতে দেখা যায়। তবে অভিনেতার ঘরে কোনও মাদক পাওয়া যায়নি।

ডিস্ট্রিক্ট অ্যান্টি নারকোটিক স্পেশাল অ্যাকশন ফোর্সের (ডিএএনএসএফ) একটি দলের পরিদর্শনের সময় অভিনেতা পালিয়ে যান। শাইন টম যে পালিয়ে গিয়েছিলেন তা পুলিশকে জানান মালয়ালাম অভিনেত্রী ভিন্সি অ্যালোশিয়াস। তাঁর অভিযোগ ছিল মাদকাসক্ত অবস্থায় একটি সিনেমার শুটিংয়ে অভিনেত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন অভিনেতা। তিনি মালায়ালাম মুভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (এএমএমএ)-এর অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি)-এর কাছে একটি আবেদন মারফত ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন বলেও জানা গিয়েছে।

২০১৫ সালে মাদক রাখার অভিযোগে শাইনকেও গ্রেফতার করা হয়েছিল। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শাইন এবং অন্যান্য সকল অভিযুক্তকে এর্নাকুলাম অতিরিক্ত দায়রা আদালত রেহাই দেয়।

সূর্যের গোচরে মহালভ্য যোগ! ভাগ্য চমকাবে ৭ রাশির জাতকদের

বউয়ের সঙ্গে তুমুল ঝগড়া, বনিবনা হচ্ছে না, সঙ্গীকে নিয়ে নিরিবিলিতে ডিনার ডেটে যান…….

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী