খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার মালায়ালাম অভিনেতা Vineeth Thattil

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বিক্ষোভের শেষ নেই। সারা বিশ্বে এই ইন্ডাস্ট্রির যেমন সুনাম রয়েছে তেমনি কিছু কিছু ক্ষেত্রে এই ইন্ডাস্ট্রির দুর্নামও রয়েছে। যাই হোক, সিনেমার ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রী, পরিচালক-প্রযোজকদের নানা কেচ্ছা প্রায়শই মানুষের মুখে মুখে ফেরে। কিছুদিন আগেই যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বিখ্যাত দক্ষিণী অভিনেতা সৃজিথ, বিজয়। যদিও বিজয়কে এখনও গ্রেফতার করা হয়নি। এবার অন্য একটি অভিযোগে গ্রেফতার হলেন, আরেকজন মালায়ালাম অভিনেতা ভিনীথ থাটিল (Vineeth Thattil)। শোনা গিয়েছে, মঙ্গলবার ত্রিশুর থানার পুলিশ অভিনেতা ভিনেথ থাটিলকে আলাপ্পুঝার নেটিভ অ্যালেক্সকে লাঞ্ছিত এবং আক্রমণ করার অভিযোগে গ্রেফতার করেছেন। এমনকী তাঁর বিরুদ্ধে রয়েছে খুনের চেষ্টার অভিযোগও।

পুলিশি সূত্রের খবর, ৪৫ বছরের এই অভিনেতা কেরালার আলাপুঝার একজন বাসিন্দাকে খুনের চেষ্টা করতে গিয়েছিলেন, সেই অভিযোগেই অভিনেতাকে জেলে পাঠানো হয়েছে। গত ২৪ জুলাই আলাপ্পুঝার কাছে একটি জায়গায় নেটিভকে আক্রমণ করেন অভিনেতা। যার ফলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।থাটিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 308 (অপরাধমূলক হত্যার চেষ্টা) ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। অ্যালেক্স নিজেই গত ২৫ জুলাই পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, তাঁকে থাটিল লাঞ্ছিত করেছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। কারণ হিসেবে জানা যায়, থাটিলের কাছে অ্যালেক্স কিছু টাকা পেতেন এবং অ্যালেক্স তা চাইতে এলেই তাঁকে লাঞ্ছিত করেন অভিনেতা।

অভিনেতা আয়াপ্পানুম কোশিয়ুম, আঙ্গামালি ডায়েরিজ এবং আদু 2-এ অভিনয় করেছেন। ভিনেথ লিজো জোসের পেলিসারির অ্যাঙ্গামালি ডায়েরিজ দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় আত্মপ্রকাশ করেন। ছবিতে তিনি কাদন বেনির চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি আয়াপ্পানুম কোশিয়ুমে সাইমন চরিত্রে অভিনয় করেছিলেন।

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌