“অনেকে বলেছিলেন অতিরিক্ত টাকা রোজগারের লোভে আমি ভারতে চলে গিয়েছি”: বিস্ফোরক আদনান

আমার ভারতীয় নাগরিকত্ব পেতে ১৮ বছর লেগেছিল। এই ১৮ বছর বয়সে আমি এই সম্পর্কে বিশ্বকে কিছু বলিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আদনান স্বামী বহুদিন আগেই পাকিস্তানি নাগরিকত্ব ত্যাগ করেছেন, ২০১৬ সালে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন তিনি। ভারতের নাগরিকের কাছে এই নিয়ে বহুবার বিতর্কের সম্মুখীন হতে হয় গায়ককে। এমনকী পাকিস্তানের কিছু লোক বলেছিল যে, আদনান অর্থের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতে স্থানান্তরিত হয়েছে।

এই প্রসঙ্গে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে গায়ক বলেছেন, “পাকিস্তানের কিছু লোক আমার বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছিল, আমাকে বলা হয়েছিল, সেখান থেকে বেশি টাকা পাওয়ার লোভে আমি ভারতকে বেছে নিয়েছি, ভারত থেকে আমি অনেক রোজগার করতে পারব। কিন্তু আমি বলেছিলাম, ‘মাফ করবেন, আপনার যথেষ্ট ধনী পরিবারের ছেলে। আই আমার কোনও অর্থের লোভ নেই। তাই যদি হত, তাহলে আমি বলব পাকিস্তানে আমি কিছু ছেড়ে এসেছি, কারণ সেখানে উত্তরাধিকারসূত্রে আমার প্রচুর জিনিস পাওয়ার আছে।” আদনান আরও বলেন, কেন লোকেদের পক্ষে এটা মেনে নেওয়া কঠিন যে, তিনি ভারতকে ভালোবাসতেন পারেন না? ভারতীয়দের কাছে তিনি যা ভালোবাসা পেয়েছেন তা তাঁকে শিল্পী হিসেবে ধন্য করে। 

অবশ্য গায়ক স্বীকার করেছেন যে, দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তাঁর পাকিস্তান ছেড়ে ভারতে ফিরে আসা একটি বড় পদক্ষেপ। কিন্তু তাঁর রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই। গায়ক আরও বলেন, “আমার ভারতীয় নাগরিকত্ব পেতে ১৮ বছর লেগেছিল। এই ১৮ বছর বয়সে আমি এই সম্পর্কে বিশ্বকে কিছু বলিনি। আমি দুবার প্রত্যাখ্যাত হয়েছি ভারতে। আমাকে আমার আসল নাগরিকত্ব ত্যাগ করতে হয়েছিল এবং কিছু সময়ের জন্য আমি রাষ্ট্রহীন ছিলাম। দেড় বছর ধরে আমি কোনো দেশেই ছিলাম না। একটি পাসপোর্ট শুধুমাত্র একটি নথি, কিন্তু আমি কোনো দেশের মালিকানাধীনে ছিলাম না।”

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল