‘মির্জাপুর’-এর যৌন দৃশ্যে কাঁচি চালাল সেন্সর বোর্ড, মিলল A সার্টিফিকেট

ওটিটি প্ল্যাটফর্মের পর এবার বড় পর্দায় ঝড় তুলতে প্রস্তুত 'মির্জাপুর: দ্য মুভি'। আগামী ৪ সেপ্টেম্বর ছবিটি দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওটিটি প্ল্যাটফর্মের পর এবার বড় পর্দায় ঝড় তুলতে প্রস্তুত ‘মির্জাপুর: দ্য মুভি’। আগামী ৪ সেপ্টেম্বর ছবিটি দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। তবে তার আগেই ছবিতে বড় ধরণের কাটছাঁট করল সিবিএফসি (central board of film certification)। বাদ দেওয়া হল ছবিতে থাকা একাধিক গালিগালাজ, অশ্লীল দৃশ্য। অনলাইন প্ল্যাটফর্মের অন্যতম সেরা ওয়েবসিরিজ ‘মির্জাপুর’।

ইতিমধ্যেই সিরিজের তিনটি সিজন রিলিজ করে গিয়েছে। এবং ভক্তদের দ্বারা ব্যাপক প্রশংসিত হয়েছে। তাই দর্শকরা ছবির চতুর্থ সংস্করণের জন্যে অপেক্ষায় রয়েছেন। তার মধ্যেই ভক্তদের জন্যে সারপ্রাইজ! যাই হোক, এবার পর্দায় দাপাবে গুড্ডু পণ্ডিত এবং কালিন ভাইয়ারা। ইতিমধ্যেই ‘মির্জাপুর’ ছবির টিজার-ট্রেলার ভক্তদের মনে ব্যাপক সাড়া ফেলেছে। কিন্তু জানা যাচ্ছে, ছবিতে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যও রয়েছে। সেগুলি সিবিএফসি সেন্সরে বাদ দেওয়া হয়েছে। তারপরেও ছবিটিকে ‘এ’ শংসাপত্র দেওয়া হয়েছে। তবে চলচ্চিত্রটি থেকে আর আর কোন দৃশ্য বাদ পড়ল?

প্রতিবেদন অনুসারে, সেন্সর সার্টিফিকেট দেওয়ার আগে সিবিএফসি ছবিটির নির্মাতাদের কিছু অংশ কাটছাঁট করার নির্দেশ দিয়েছে। চারটি গালিগালাজ মিউট করা হয়েছে এবং ছয়টি গালিগালাজের পরিবর্তে অন্য সংলাপ ব্যবহার করা হয়েছে। এছাড়াও, ‘গলে সে লাগ কর’ সংলাপটিও পরিবর্তন করা হয়েছে।ছবিটির প্রথমার্ধের একটি আপত্তিকর শব্দও বাদ দেওয়া হয়েছে। বিরতির পরের অংশে ‘লন্থ’ শব্দটিও পরিবর্তন করা হয়েছে, যার অর্থ ‘বোকা’। এছাড়াও, অভিনয়শিল্পীদের নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। চলচ্চিত্রটির প্রায় ৫০% অন্তরঙ্গ দৃশ্য ছেঁটে ফেলা হয়েছে। দৃশ্য ও শব্দগত পরিবর্তন নিয়ে প্রায় ৩৫ সেকেন্ডের অন্তরঙ্গ দৃশ্য বাদ দেওয়া হয়েছে ছবির। জানা গিয়েছে, চলচ্চিত্রটি তিন ঘণ্টারও বেশি দীর্ঘ হবে। এর প্রদর্শনের সময়কাল ৩ ঘণ্টা, ১৭ মিনিট এবং ১৯ সেকেন্ড হবে। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, দিব্যেন্দু, জিতেন্দ্র কুমার, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রসিকা দুগ্গল, মোহিত মালিক, শিবা চাড্ডা, শ্বেতা ত্রিপাঠি এবং রবি কিষাণ।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস