দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লক্ষ্মীপুজোয় দিদি নম্বর-১এর মঞ্চে উপস্থিত মোদক পরিবার

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ উৎসবের মরসুমে প্রায় সমস্ত সিরিয়ালেই দেখানো হচ্ছে দুর্গাপুজোর বিশেষ পর্ব। মহালয়ার তর্পণ থেকে ষষ্ঠীর বোধন, অষ্টমীর অঞ্জলী থেকে বিজয়ার সিঁদুর খেলাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে বিভিন্ন সিরিয়ালের পর্ব। এই আবহের মধ্যেই মিঠাই ধারাবাহিকে এবার অন্য মেজাজ। শ্রীনন্দা, শ্রীতমা, মিঠাই, নিপা, পিঙ্কিজীরা এবার মেতে উঠলেন মজার খেলায়। সঙ্গে ছিলেন দিদি নম্বর-১ রচনা বন্ধ্যোপাধ্যায়। হ্যাঁ, বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নম্বর -১(Didi No.1) এর মঞ্চে হাজির হয়েছিলেন মিঠাই পরিবারের(Mithai Family) সদস্যরা। সঙ্গে ছিলেন মিঠাইয়ের প্রিয় উচ্ছেবাবুও। প্রত্যেকেই ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজ নিয়ে খোলামেলা আড্ডা আলোচনায় মেতে উঠলেন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এপিসোডের সেই প্রোমো, যা দেখে আত্মহারা ভক্তমহল।

টানা এক বছর ধরে টিআরপি তালিকায় প্রথম স্থানে থেকেছে জনপ্রিয় এই ধারাবাহিক। দর্শকদের চমকে দিতে পরতে পরতে পাল্টেছে গল্পের মোড়। গল্পের প্রয়োজনেই বিভিন্ন সময়ে একাধিক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে মিঠাই পরিবারকে। কিন্তু পরিবারের সকলে মিলে হাতে হাতে রেখে সমস্ত প্রতিকুলতা জয় করেছে মোদক পরিবার। তবে সম্প্রতি বেশকিছুদিন ধরেই টিআরপি-র তালিকাতে মিঠাই পরিবারের ওঠা-পড়া বর্তমান। এবার সেই সকলের প্রিয় মিঠাই পরিবারই হাজির হয়েছিলেন দিদি নম্বর -১এর সেটে। লক্ষ্মীপুজোর দিন বিকেলে দেখানো হবে দিদি নম্বর-১ এর এই বিশেষ পর্ব।

উল্লেখ্য আগেও একাধিকবার দিদি নম্বর-১এর সেটে এসেছেন মোদক পরিবারের একাধিক সদস্য। কখনও রিললাইফ আবার কখনও রিয়েললাইফ পরিবারের সদস্যদের সঙ্গে দিদি নম্বর-১এর মঞ্চে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু মিঠাই অর্থাৎ সৌমিত্রিশাকে আগে কখনও খেলতে আসতে দেখা যায়নি। এই নিয়ে ভক্তদের মধ্যে মন খারাপ ছিলই। অবশেষে এবার উচ্ছেবাবুর হাত ধরে পরিবারের সঙ্গে দিদি নম্বর-১এর মঞ্চে আসছেন মিঠাই। ফলে রবিবার বিকেলে হল্লাপার্টির হইচইয়ের সাক্ষী থাকবেন দর্শক।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ