গায়ক হিসেবে ‘সেরা করদাতা’ নির্বাচিত হলেন মিথিলার প্রাক্তন স্বামী তাহসান রহমান

গত ১৮ ডিসেম্বর বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ একটি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১-২২ করবর্ষে দেশের শীর্ষ করদাতাদের নাম প্রকাশ করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নতুন পালক গায়ক-অভিনেতা তাহসান রহমান খানের মুকুটে। বাংলাদেশের ২০২১-২২ অর্থবর্ষের ‘সেরা করদাতা’ হিসেবে সম্মানিত হলেন তিনি। সুখবরটি অভিনেতা নিজেই জানিয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশের ২০১৯-২০ অর্থবর্ষেও ‘সেরা করদাতা’ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন তাহসান। এছাড়াও একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী। এর আগে ২০১৯-২০ এর অর্থবর্ষে সেরা করদাতা হিসেবে স্বীকৃতি পাওয়ার সময় তাহসান বলেছিলেন, শিল্পী ও দেশের নাগরিক হিসেবে তিনি তাঁর কর্তব্য করেছেন। আর দেশের কল্যাণের জন্যে একইভাবে চেষ্টা করে যাবেন। তাঁর মতে, মানুষ তাঁকে দেখে শিখুন সেটাই তাঁর সেরা পাওনা হবে।

বিগত বছরগুলোর মতো এবারেও বাংলাদেশের ২০২১-২২ অর্থবর্ষে সেরা করদাতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন মোট ১৪১ জন, সেইসব প্রতিষ্ঠান ও সংস্থা ট্যাক্সকার্ড পাচ্ছেন। শুধু তাই নয়, ২০২১-২২ করবর্ষে অভিনেতা-অভিনেত্রী ও শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়েছেন আরও ছয়জন তারকা। যার মধ্যে রয়েছেন ঢালিউডের আরও একজন স্বনামধন্য অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গায়ক হিসেবে তাহসান রহমান খানসহ এই তালিকায় রয়েছেন আরও তিনজন কণ্ঠশিল্পী। গত ১৮ ডিসেম্বর বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ একটি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১-২২ করবর্ষে দেশের শীর্ষ করদাতাদের নাম প্রকাশ করেছে।

সেখানেই শিল্পী (গায়ক-গায়িকা) ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন তাহসান রহমান খান, এসডি রুবেল ও কুমার বিশ্বজিৎ। এছাড়া ২০২০-২১ অর্থবর্ষেও এই তিন গায়ক শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়েছিলেন। ঘটনাচক্রে তাহসান বারবারই তাঁর দেশের নাগরিকদের উদ্দেশ্যে বলেন সারা জীবন অনুরাগীদের মনোরঞ্জন করে যাবেন তিনি। এদিকে অভিনেতা-গায়ক তাহসানের কিছুদিন আগেই একটি কক স্টুডিও-র গান নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি একাধিক ছোট্ট ছোট্ট নাটকে নিজের নাম নথিভুক্ত করেছেন। তাঁর অভিনয়, কণ্ঠের বৈশিষ্ট্য নিয়ে আলাদা কিছু বলার নেই। তিনি তাঁর অভিনয় ও কণ্ঠ বলে অসংখ্য ভক্তসংখ্যা অর্জন করেছেন। তিনি কলকাতাতেও সমান চর্চিত। তার প্রাক্তন স্ত্রী ছিলেন, মিথিলা। তাঁদের বিচ্ছেদ হয়ে যাওয়ার পর টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেছেন মিথিলা।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস