জনপ্রতিনিধি হিসেবে প্রথম পুজো, আরজি কর-কাণ্ডের বিচার চাই, কিন্তু উৎসবে আনন্দও করব: সায়ন্তিকা

এ বারের পুজোয় তিনি তৃতীয় পর্যায়ে রয়েছেন। কারণ বিধায়ক হিসাবে তাঁর প্রথম পুজো। এবার বরানগরের একাধিক পুজোর উদ্বোধন করবেন। একটা টিম নিয়ে একটা পুজো থেকে আর একটা পুজোয় যাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। মোটামুটি অক্টোবর মাস পড়তেই উৎসবের মরসুম শুরু। আগামী ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ২ অক্টোবর মহালয়ার পর থেকেই কাউন্টডাউন শুরু মাকে মর্ত্যে স্বাগত জানানোর। সারাবছর এই চারটে দিনের জন্যে অপেক্ষা করে থাকেন বাঙালি। সমস্ত দুঃখ-কষ্ট ভুলে আনন্দে মেতে ওঠেন বাঙালি। শুধু বাঙালিদের পুজো নয়, সকল জাতি মেতে ওঠেন এই আনন্দ উৎসবে। তবে এবার পুজোর উন্মাদনা চারপাশে সে রকম চোখে পড়েনি। বেশিরভাগ মানুষই আরজি কর-কাণ্ডের বিচারের অপেক্ষায় রয়েছেন। তবে আন্দোলনের পাশাপাশি পুজো নিয়েও নানা পরিকল্পনা করছেন বাঙালি। ইতিমধ্যেই কেনাকাটা, পুজো হপিংয়ের পরিকল্পনা শেষ। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও পুজো নিয়ে নানারকম পরিকল্পনা করে থাকেন।

কারণ এই সময়টা একেবারেই শুটিং থেকে দুরস্ত। যাই হোক, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়, সদ্য সদ্য আবার জনপ্রতিনিধি হয়েছেন। লোকসভা নির্বাচনের সময়েই বিধানসভার ভোটে জিতে বিধায়ক হয়েছেন বরানগরের। তাই এবার জনপ্রতিনিধি হিসেবে সায়ন্তিকার প্রথম পুজো। তাই একটু উত্তেজিত তো বটেই তিনি। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে পুজোর পরিকল্পনার বিষয়ে একাধিক তথ্য শেয়ার করলেন অভিনেত্রী। সঙ্গে এও জানিয়েছেন, এ বছরের পুজো তাঁর কাছে একাধিক কারণে তাৎপর্যপূর্ণ। সেগুলো কি কি?

প্রথমত, পুজো তাঁর জীবনের এখন তৃতীয় পর্যায়। ছাত্রজীবনে বন্ধুদের সঙ্গে রাত জেগে ঠাকুর দেখা, রেস্তঁরায় খাওয়াদাওয়া করা, এটা ছিল একটা জীবন। তার পর যখন শিল্পী হিসাবে পরিচিতি হওয়ার পর ঘোরা বন্ধ হয়ে গেল। তখন বন্ধুদের বাড়িতে আড্ডা দেওয়া বেড়ে গেল। গভীর রাতে ঠাকুর দেখতে যেতে হত। পুজো উদ্বোধন থেকে শুরু করে মাচা শো— একাধিক ব্যস্ততা শুরু হল। শুটিংয়ের জন্য কলকাতার বাইরেও থাকতে হতো। এটা তাঁর জীবনের দ্বিতীয় পর্যায়। আর এ বারের পুজোয় তিনি তৃতীয় পর্যায়ে রয়েছেন। কারণ বিধায়ক হিসাবে তাঁর প্রথম পুজো। এবার বরানগরের একাধিক পুজোর উদ্বোধন করবেন। একটা টিম নিয়ে একটা পুজো থেকে আর একটা পুজোয় যাবেন। একটু স্বাধীনভাবে ঘুরতেও পারবেন। সুযোগ পেলে কোথাও দাঁড়িয়ে ফুচকাও খেয়ে নেবেন। সেই কারণেই পুজো নিয়ে বেশ উত্তেজিত তিনি।

দ্বিতীয়ত, পুজো বাড়ির বড়দের দেওয়ার জন্য নিজের হাতে পোশাক কেনেন। নিজের জন্যে তেমন কোনও পোশাক কেনেন না। কেউ তাঁকে পুজোর আগে শাড়ি উপহার দিলে তা পুজোর জন্যে রেখে দেন। এরপর আরজি কর-কাণ্ড নিয়ে অভিনেত্রী বলেন, এবার পুজোয় আরজি কর-কাণ্ডের জন্যে সবার মন খারাপ। কিন্তু তা বলে তো মায়ের আসা থেমে থাকবে না। তবে এই সুযোগে মানুষের মধ্যে জমে থাকা অনেক কথা বাইরে এসেছে। কিন্তু আরজি কর-কাণ্ডের জন্যে পুজোয় অংশগ্রহণ করা যাবে না, এটা ঠিক নয়। তিনি পুজোয় জমিয়ে আনন্দ করতে চান। তাই এ বছর পুজোয় বরানগরেই বেশি সময় কাটাবেন তিনি। তবে শিল্পী হিসেবে কোথাও যাওয়ার হলে যাবেন।

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা