‘হ্যাঁ, আমার কাছেই রয়েছে হাতির দশটি দাঁত আর মূর্তি’, বিপাকে পড়ে বড় স্বীকারোক্তি মোহনলালের

বিপাকে পড়ে নিজের কাছে রাখা ১০টি হাতির দাঁত এবং কৃষ্ণের মূর্তি, তিরুপতি বালাজির মূর্তি-সহ ১৩টি হাতির দাঁতের মূর্তি কেরলম বনদফতরের কাছে জমা দিলেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে বিপাকে পড়ে নিজের কাছে রাখা ১০টি হাতির দাঁত এবং কৃষ্ণের মূর্তি, তিরুপতি বালাজির মূর্তি-সহ ১৩টি হাতির দাঁতের মূর্তি কেরলম বনদফতরের কাছে জমা দিয়ে দেবেন বলে জানালেন মালয়লাম সুপারস্টার মোহনলাল। ‘অ্যামনেস্টি স্কিম’ (সাধারণ ক্ষমা প্রকল্প)-এর আওতায় অভিনেতা এই পদক্ষেপ নিলেন। ২০১১ সাল থেকে একটি বন্যপ্রাণী মামলায় অভিনেতার বিরুদ্ধে আইনি লড়াই চলছে। যখন অভিনেতার কোচির বাসভবনে তল্লাশি চালিয়ে হাতির দাঁত এবং হাতির দাঁতের তৈরি বেশ কিছু শিল্পকর্ম উদ্ধার করেছিল আয়কর দফতর, তখনই বিষয়টি নজরে আসে বনদফতরের। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, বেআইনিভাবে বন্যপ্রাণী সামগ্রী রাখার অভিযোগে অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

অবশেষে এই মামলা নয়া মোড় নিল। অভিনেতা নিজেই স্বীকার করলেন তাঁর কাছে ১০টি হাতির দাঁত এবং কৃষ্ণের মূর্তি, তিরুপতি বালাজির মূর্তি-সহ ১৩টি হাতির দাঁতের মূর্তি রয়েছে। সেগলো জমা দিলেন। যেগুলোর ওজন প্রায় ৪৬ কেজি। এর আগে তিনি ৪ টি হাতির দাঁত রাখার কথা ঘোষণা করেছিলেন। এবার আরও ৬ টি দাঁত তাঁর কাছে রাখার কথা ঘোষণা করলেন। ২০১১ সালে অভিনেতার বাড়ি থেকে হাতির দাঁতের জিনিসপত্রগুলি উদ্ধারের পর অভিনেতা দাবি করেছিলেন, এগুলো তাঁর পৈতৃক সম্পত্তি। সেগুলো একটি বন্দী হাতির, যে স্বাভাবিক কারণে মারা গিয়েছিল এবং তিনি সেগুলো স্মৃতিচিহ্ন হিসেবে রেখেছিলেন। এগুলো রাখা বেআইনি ছিল তা তিনি জানতেন না। এরপর ১৯৭২ সালের বন্যপ্রাণী (সুরক্ষা) আইনের অধীনে সেগুলো বাজেয়াপ্ত করা হয়। যে আইনে সরকারি অনুমোদনপত্র ছাড়া হাতির দাঁত রাখা কঠোরভাবে নিষিদ্ধ। এরপরেই অভিনেতার বিরুদ্ধে একটি বন্যপ্রাণী মামলা দায়ের করা হয়।

২০১১ সালে মামলাটি প্রথমে পেরুম্বাভুর আদালতে পৌঁছয় এবং মোহনলাল কেরলম হাইকোর্টে এই আদেশকে চ্যালেঞ্জ করেন। তাঁকে একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়, যা ২০২৫ সাল পর্যন্ত কার্যকর ছিল। ২০১৬ এবং ২০১৯ সালে, তিনি হাতির দাঁত আইনসম্মতভাবে অর্জিত করেছেন, এই যুক্তিতে সরকারকে মামলাটি প্রত্যাহার করার অনুরোধ করেন। ২০২৩ সালে আবেদনটি খারিজ হয়ে যায়। এরপর ২০২৫ সালের অক্টোবরে হাইকোর্ট রায় দেয় যে, অভিনেতার ইস্যু করা মালিকানার শংসাপত্রগুলি আইনত বৈধ নয়। তা খারিজ হয়ে যায়। অবশেষে একবছর পর এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা। আর তাঁর কাছে হাতির দাঁতের সম্পত্তি রাখার কথা জানালেন। বনদফতরের কর্মকর্তাদের মতে, আমনেস্টি স্কিমের আওতায় কোনও ব্যক্তি নিজের কাছে থাকা অননুমোদিত বন্যপ্রাণী সামগ্রী ঘোষণা করলে আইনি জটিলতা থেকে রেহাই পেতে পারেন। তবে, এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। তবে বনদফতর জানিয়েছে, মোহনলাল যে সামগ্রীগুলো জমা দিয়েছেন, সেগুলোর সত্যতা এবং উৎস যাচাই করার জন্য ডিএনএ (DNA) পরীক্ষা করা হবে।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের