‘কিছুতেই পঞ্জাবে মুক্তি দেওয়া যাবে না’, কঙ্গনার ‘ইমার্জেন্সি’ নিয়ে বড় পদক্ষেপ শিখ সংগঠনের

শিখদের মানহানি করার পাশাপাশি, জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালেকে সিনেমায় খারাপ আলোতে দেখানো হয়েছে, যা সম্প্রদায় সহ্য করতে পারে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপদ যেন কমার বদলে আরও বাড়ছে। বিজেপি তারকা সাংসদ কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’ নিয়ে আরও বড় খবর সামনে এসেছে। একের পর এক অভিযোগের ভিত্তিতে ছবিটির মুক্তি দীর্ঘদিন ধরেই স্থগিত করা হয়েছে। সব ঠিক থাকলে গত ৬ সেপ্টেম্বর ‘ইমার্জেন্সি’-র মুক্তির কথা ছিল। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির রাজনৈতিক জীবনের প্রেক্ষাপটে নির্মিত ‘ইমার্জেন্সি’ পরিচালনা ও প্রযোজনা উভয়ই করেছেন কঙ্গনা রানাউত। এবং ইন্দিরা গান্ধির ভূমিকায় অভিনয় করছেন খোদ কঙ্গনা রানাউত। কিন্তু ছবির ট্রেলার রিলিজ হওয়া মাত্রই বিতর্ক তুঙ্গে ওঠে। বিশেষ শিখ ধর্মের একাধিক সংগঠন দাবী করেছেন যে, ছবিতে শিখ ধর্মকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এবং তারা ছবি মুক্তির নিষিদ্ধ করার জন্যে বোম্বে হাইকোর্টে আপিল করেছেন।

এমনকী বিতর্কিত দৃশ্যের জন্যে CBFC থেকেও ছবি শংসাপত্র পায়নি। অবশ্য কিছুদিন আগেই কিছু শর্ত সাপেক্ষে ছবির শংসাপত্র দেবে বলে বোম্বে হাইকোর্টকে জানিয়েছিল CBFC। ছবির ১৩ টি দৃশ্য অবিলম্বে কাটতে বলা হয়েছে। এবং কিছু সংলাপ কেটে দেওয়ার নির্দেশ দিয়েছে। এরপরেই ছবিটি মুক্তি পেতে পারে। কিন্তু এরপরেও নিস্তার নেই। ‘ইমার্জেন্সি’ এর মুক্তির আগে আরও বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শিরোমনি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি)। ছবিটিকে পাঞ্জাবে মুক্তি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে শিরোমণি সংগঠন। কমিটি প্রযোজকদের সম্প্রদায়কে ভুলভাবে উপস্থাপন করার এবং ঐতিহাসিক তথ্য ভুলভাবে তুলে ধরার জন্য অভিযুক্ত করেছে। SGPC প্রধান হরজিন্দর সিং ধামি বলেছেন, “শিখদের মানহানি করার পাশাপাশি, জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালেকে সিনেমায় খারাপ আলোতে দেখানো হয়েছে, যা সম্প্রদায় সহ্য করতে পারে না। এই চলচ্চিত্রটি শিখ বিরোধী এজেন্ডার অধীনে সম্প্রদায়ের বিরুদ্ধে বিষ ছড়ানো এবং ঘৃণা ছড়ানোর চেতনা নিয়ে তৈরি করা হয়েছে। আমরা এটিকে পাঞ্জাবে প্রদর্শিত হতে দেব না।”

বেশ কিছু বিলম্বের মুখোমুখি হওয়ার পরে ছবিটি ৬ সেপ্টেম্বর মুক্তির জন্য নির্ধারিত হয়েছিল কিন্তু শিখ দলগুলি আপত্তিকর দৃশ্যের বিরুদ্ধে প্রতিবাদ করার পরে আরও পিছিয়ে দেওয়া হয়। এদিকে ১৮ সেপ্টেম্বর, একটি চণ্ডীগড় জেলা আদালত মান্ডি সাংসদ কঙ্গনা রানাউত এবং অন্য দু’জনকে সিনেমার মাধ্যমে শিখ সম্প্রদায়ের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে নোটিশ জারি করেছে। তাই আপাততঃ ইমার্জেন্সি কবে মুক্তি পাবে তার কোনও নিশ্চয়তা নেই।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল