মা হলেন অভিনেত্রী কাজল আগরওয়াল, পুত্র না কন্যা, কার জন্ম দিলেন নায়িকা?

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! মা হলেন, দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। আজ অর্থাৎ ১৯ এপ্রিল ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। চলতি বছর, জানুয়ারি মাসেই নিজের অন্তঃসত্ত্বার খবর প্রথম প্রকাশ্যে আনেন কাজল। এছাড়া, তাঁর গর্ভাবস্থার নানারকম আপডেট প্রতিনিয়ত অনুরাগীদের দিতেন নায়িকা। কিছুদিন আগেই, মাতৃত্বকালীন ফটোশ্যুটের ছবি পোস্ট করে নেটদুনিয়ায় ঝড় তুলেছিলেন নায়িকা।

যদিও সন্তান জন্মানোর খবর, অভিনেত্রী নিজেই এখনও ঘোষণা করেননি, সবটাই সূত্রের খবর৷ জানা নেই, নায়িকা আদৌ তাঁর সন্তানকে লাইমলাইট থেকে দূরে রাখবে নাকি প্রথমেই সন্তানের ছবি ভক্তদেরকে দেখাবেন। যদিও এখন সেলিব্রিটিদের সন্তান মানেই তাঁরা লাইমলাইটের থেকে অনেক দূরেই থাকবে, একটু বড় হয়ে যাওয়ার পরেই সন্তানের মুখ দেখাবে তাঁরা গোটা পৃথিবীকে। হয়তো তেমনটাই করবে কাজলও। তবে, গর্ভাবস্থার সময়ে কাজলের বডিশেমিং নিয়ে ট্রোলাররা প্রচুর নিন্দা করেছিলেন অভিনেত্রীকে। সেই সময়ে তাঁর স্বামী তাঁর পাশে থেকেছেন সবসময়।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর, ২০২০ সালে, দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। মাত্র দুবছরের মাথায় মা-বাবা হলেন গৌতম এবং কাজল। অন্যদিকে, অভিনেত্রী তাঁর গর্ভাবস্থার পর থেকেই কাজ থেকে বিরতি নিয়েছেন। আগামী ২৯ এপ্রিল চিরঞ্জীবী, রামচরণ এবং পূজা হেগড়ে-এর সঙ্গে কাজলের বহু-প্রতীক্ষিত সিনেমা ‘আচার্য’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। আপতত নেটমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন কাজল এবং গৌতম।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি