চার বছরের বিবাহিত জীবনে ইতি? গুঞ্জনের মাঝেই মুখ খুললেন মৌনি রায়

সুরজ নাম্বিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে অবশেষে মুখ খুললেন মৌনি। ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট করে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানালেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুরজ নাম্বিয়ার সঙ্গে বিচ্ছেদের মাঝে রহস্যজনক পোস্ট অভিনেত্রী মৌনি রায়ের। গতকাল, মঙ্গলবার (১৩ মে) সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে বলিউড অভিনেত্রী মৌনি রায়ের চার বছরের সংসার ভাঙছে। দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালে গোয়ায় সুরজের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মৌনি। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে নানা রোম্যান্টিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন মৌনি রায়। কিন্তু আচমকা অভিনেত্রীর বিচ্ছেদের খবর শুনে উদ্বিগ্ন ভক্তরা। সুরজ নাম্বিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে অবশেষে মুখ খুললেন মৌনি। ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট করে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানালেন তিনি। ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত অভিনেত্রী লিখেছেন, ‘সকল সংবাদমাধ্যমকে বিনীত অনুরোধ, আপনারা মিথ্যা খবর প্রকাশ করবেন না। আমাদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তা রক্ষার সুযোগ দিন, দয়া করে।’

অভিনেত্রী এই পোস্টের মাধ্যমে তাঁর বিবাহবিচ্ছেদ নিশ্চিত না করলেও গুজব অস্বীকার করেননি। দিন কয়েক ধরেই মৌনি এবং সুরজের বিচ্ছেদের গুঞ্জন উঠছে। ভক্তরা নোটিশ করেছেন যে, মৌনি ও সুরজ ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন। শুধু তাই নয়, মৌনির বেস্টফ্রেন্ড দিশা পাটানিও সুরজকে আনফলো করেছেন। এমনকী সুরজের অ্যাকাউন্টও ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তারকা যুগলের এই বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, সুরজ মৌনির সঙ্গে প্রতারণা করেছেন। অভিনেত্রীর অর্থ ও খ্যাতির জন্যে তাঁকে ফাঁসিয়ে বিয়ে করেছিলেন। কিন্তু এখন আর তাঁরা একসঙ্গে নেই। মৌনির অনেক টাকা আত্মসাৎ করেছেন সুরজ। এই সমস্ত একাধিক খবর, মৌনির বিবাহবিচ্ছেদ নিয়ে ভক্তদের কৌতুহল আরও বাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় মৌনি তাঁকে গোপনীয়তা রক্ষার দাবি করলেও বিবাহবিচ্ছেদের গুঞ্জন অস্বীকার করেননি।

বহু বছর প্রেমের পর, মৌনি ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় সুরজের সঙ্গে একটি ডেস্টিনেশন ওয়েডিং-এর মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মালায়ালি ও বাঙালি দুইভাবেই তাঁরা বিয়ে করেন। ক্যান্ডোলিমের হিলটন গোয়া রিসোর্টে তাঁদের বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল। সুরজের সঙ্গে প্রেমের সম্পর্ক কখনও আড়ালে রাখেননি অভিনেত্রী। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। কিন্তু এখন সুরজের সঙ্গে বিয়ের কোনও ছবি নেই মৌনির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। অন্যদিকে, সুরজও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মৌনির সঙ্গে তাঁর সমস্ত ছবি সরিয়ে ফেলেছেন। যা তাঁদের বিচ্ছেদের গুঞ্জনকে আরও তীব্র করেছে। কাজের দিক থেকে, মৌনিকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৫ সালের ছবি ‘দ্য ভূতনি’-তে, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন সঞ্জয় দত্ত, সানি সিং এবং পালক তিওয়ারি। এরপর তাঁকে দেখা যাবে বরুণ ধাওয়ানের আসন্ন ছবি ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-তে। এই ছবিতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে এবং ম্রুণাল ঠাকুর এবং এটি পরিচালনা করেছেন ডেভিড ধাওয়ান।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার