টাইমস স্কোয়ারে ‘মুঘল-ই-আজমের’ ফ্ল্যাশ মব, হিন্দি গানে নাচলেন শিল্পীরা

ছবিটির জনপ্রিয় হিন্দি গান ‘যব পেয়ার কিয়া তো ডরনা কেয়া’র তালে আনারকলি পোশাক পরে নাচলেন শিল্পীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশ বিভুঁইয়ে পুরনো ভারতীয় হিন্দি ছবির ফ্ল্যাশ মব। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে হিন্দি ছবি ‘মুঘল-ই-আজমের’ ফ্ল্যাশ মব করলেন একদল শিল্পী। ছবিটির জনপ্রিয় হিন্দি গান ‘যব পেয়ার কিয়া তো ডরনা কেয়া’র তালে আনারকলি পোশাক পরে নাচলেন তাঁরা। মন ছোঁয়া সেই পারফরম্যান্স দাঁড়িয়ে দেখলেন পথচলতি মানুষ।

সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে টাইমস স্কোয়ারে একদল কথক নৃত্যশিল্পী ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ গানে নাচছেন। পরনে রয়েছে তাঁদের আনারকলি পোশাক, মাথায় টুপি। ইনস্টাগ্রামে ভিডিওটি এখনও পর্যন্ত বহু মানুষ দেখেছেন। কথক শিল্পীদের সুন্দর পারফরম্যান্স দেখে ভিড় জমান পথচলতি মানুষ। নিজেদের মোবাইল বের করে তাঁরা ক্যামেরাবন্দি করতে থাকেন দৃশ্যের।

ভিডিওটির বর্ণনাতে বলা হয়েছে, আগামী মাসে নিউ ইয়র্কে ‘মুঘল-ই-আজম: দ্য মিউজিকাল’ শো হবে। সেই অনুষ্ঠানের প্রমোশন উপলক্ষে এই ফ্ল্যাশমব করা হয়েছে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত এই সঙ্গীতানুষ্ঠান ১৯৬০ সালে মুক্তি পাওয়া কে আসিফ পরিচালিত ‘মুঘল-ই-আজম’ এর উপর ভিত্তি করে সাজানো হয়েছে। বর্তমানে শিল্পীরা উত্তর আমেরিকাতে রয়েছেন, আমেরিকা এবং কানাডার বিভিন্ন শহরে তাঁরা পারফর্ম করবেন। মিউজিক্যালটি পরিচালনা করেছেন ফিরোজ আব্বাস খান এবং প্রযোজনা করেছেন শাপুরজি পালোনজি।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ