‘নগ্নতা দেখাতে হলে স্পেনে যাও’, তাঁর চরিত্রে রণবীর, বিস্ফোরক ‘শক্তিমান’ মুকেশ খান্না

তিনি যদি তার শরীর প্রদর্শন করতে চান, তাহলে তাঁকে অন্য দেশে যেতে হবে। যেখানে নগ্নতা প্রচলিত আছে, সেখানে গিয়ে তাঁর মতো নগ্ন চরিত্রের ভূমিকা খোঁজা উচিত। তিনি বলেন, 'তুমি ফিনল্যান্ড বা স্পেনের মতো অন্য দেশে থাকো।

Share:

নিজস্ব প্রতিনিধি: নব্বই দশকের বিখ্যাত সিরিয়াল ‘শক্তিমান’, বলা চলে, এই সিরিয়াল দেখে দেখেই নব্বই দশকের মানুষের বড় হওয়া! এক্কেবারে অন্য ধাঁচের সিরিয়াল ছিল শক্তিমান। ঐতিহাসিক সিরিয়ালটি আজও নব্বই দশকের মানুষের চোখে তাজা। যদিও বর্তমান প্রজন্মের কাছে ‘শক্তিমান’-এর কাব্য কাহিনী সম্পূর্ণ অজানা। তাই বর্তমান প্রজন্মের সঙ্গে আলাপ করাতেই এবার বড় পর্দায় তৈরি হচ্ছে শক্তিমান। যদিও সেই সময় একটি বিতর্কিত সিরিয়ালও ছিল বটে ‘শক্তিমান’! কেননা পর্দায় ‘শক্তিমান’-এর অঙ্গভঙ্গি নকল করে অনেক শিশুর মৃত্যুর হয়েছে। কিন্তু যাই হোক না কেন, শক্তিমান গোটা নব্বই দশকের মানুষের শৈশব ঘিরে রয়েছে। ‘শক্তিমান’-তথা সুপারহিরোর ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকেশ খান্না।

বলা চলে, তাঁর কেরিয়ারের সর্বশ্রেষ্ঠ কাজ শক্তিমান। কিন্তু জানা গিয়েছিল, সিনেমায় তাঁর চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। কিন্তু এতে ঘোর আপত্তি মুকেশ খান্নার। তাঁর কথায়, রণবীর একেবারেই মানানসই নন এই চরিত্রের জন্যে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এসে রণবীর সিং সম্পর্কে আরও বিস্ফোরক মন্তব্য করলেন মুকেশ খান্না। শক্তিমানের কাস্টিং জল্পনা নিয়ে তিনি রীতিমতো বিব্রত। আসলে রণবীর সিংয়ের সাম্প্রতিক ফটোশুট গুলি টেনেছেন মুকেশ খান্না। তাই তাঁর দাবি, এই ধরনের ভূমিকাতে একেবারেই মানানসই নন রণবীর। ‘শক্তিমান’ চরিত্রে অভিনয় করার বিষয়ে, মুকেশ খান্না বলেছেন, রণবীর সিংয়ের তারকা শক্তি থাকা সত্ত্বেও তিনি কখনই শক্তিমান চরিত্রে অভিনয় করতে পারবেন না। রণবীরের নগ্ন ফটোশুট ছিল শিশুসুলভ, তাই শক্তিমান চরিত্রে রণবীরকে দেখা মুকেশের জন্যে তীব্র অপমানের বিষয়।

এছাড়াও পরে একটি ইউটিউব ভিডিওতে, মুকেশ খান্না রণবীরকে পরামর্শ দিয়ে বলেন যে, তিনি যদি তার শরীর প্রদর্শন করতে চান, তাহলে তাঁকে অন্য দেশে যেতে হবে। যেখানে নগ্নতা প্রচলিত আছে, সেখানে গিয়ে তাঁর মতো নগ্ন চরিত্রের ভূমিকা খোঁজা উচিত। তিনি বলেন, ‘তুমি ফিনল্যান্ড বা স্পেনের মতো অন্য দেশে থাকো। সেখানে নগ্নতাবাদী শিবির রয়েছে। ওখানে যাও, নিজেকে দেখাও। এমন ছবিতে কাজ কর যেখানে তুমি নগ্ন দৃশ্যে অভিনয় করতে পারবে।যদি সে তার পুরো শরীর দেখিয়ে আমাদের থেকে স্মার্ট বলে মনে করে, তাহলে তাকে এড়িয়ে চলুন। ঈশ্বর সর্বশক্তিমান। আমি নির্মাতাদের বলেছি যে আপনার প্রতিযোগিতা স্পাইডার-ম্যান, ব্যাটম্যান, ক্যাপ্টেন প্ল্যানেটের সঙ্গে নয়। শক্তিমান শুধু একজন সুপারহিরোই নন, তিনি একজন সুপার শিক্ষকও ছিলেন। তাই এই চরিত্রে শুধু সেই অভিনেতাদের মানাবে, যারা কথা বললে মানুষ শুনবে। বর্তমানে এই চরিত্রের জন্য কেউ উপযুক্ত নয়। যদি একজন অভিনেতা থাকত, তাহলে এতক্ষণে ছবিটি শুরু করতাম।’

তিনি আরও বলেন, ‘শক্তিমান তৈরি হলে তাকে শক্তিশালী হতে হবে কারণ তিনি সর্বশক্তিমান হিসেবে আসবেন। ঈশ্বর সর্বশক্তিমান। তিনি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী। তার সবকিছু আছে। গত মাসে, একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ‘শক্তিমান’-এর শুটিং ২০২৩ সালের মে মাসে শুরু হবে, রণবীর প্রধান ভূমিকায় এবং পরিচালক বাসিল জোসেফ এটি পরিচালনা করবেন।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?