Loading live market data...
Loading active stocks...
Connecting...

২১ বছরের তরুণীকে চুম্বন, ৪৯-এর নওয়াজের আচরণে ক্ষুব্ধ নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়

এবার সেই বিতর্ক স্তিমিত হতে না হতেই নতুন বিতর্কে জড়ালেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন মহলে বয়স্ক অভিনেতাদের সঙ্গে তরুণ নায়িকাদের জুটি বাঁধা নতুন কিছু নয়। এর আগেও ‘ডার্টি পিকচার’-চলচ্চিত্রে প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ-এর সঙ্গে বিদ্যা বালনের ঘনিষ্ঠ অভিনয় সে সময় বিনোদন মহলে রীতিমতো ঝড় তুলেছিল। এরপরেও করণ কুন্দ্রার সঙ্গে ১২ বছর বয়সী রিভা অরোরার রসায়ন একসময় সংবাদের শিরোনামে ছিল। সুতরাং বয়স্ক অভিনেতাদের সঙ্গে তরুণ অভিনেত্রীদের পর্দার রসায়ন নতুন কিছু নয়। এবার এই তালিকায় নাম জুড়লেন বলিউডের অন্যতম কৃতী ও প্রতিভাবান নায়ক নওয়াজউদ্দিন সিদ্দিকী। সিনেমার পাশাপাশি ওটিটিতেও তিনি দর্শক বানিয়ে নিয়েছেন। যাঁকে নিয়ে সবসময়ই চর্চা চলছেই। গতবছর থেকেই দাম্পত্য কলহ, গার্হস্থ্য বিবাদের জেরে একাধিক বিতর্কে জর্জরিত নওয়াজউদ্দিন। এবার সেই বিতর্ক স্তিমিত হতে না হতেই নতুন বিতর্কে জড়ালেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। মাত্র ২১ বছর বয়সী তরুণীর সঙ্গে চুম্বন খাচ্ছেন ৪৯ বছরের নওয়াজ, এই নিয়েই বিতর্কে জেরবার।

মুক্তি পেল নওয়াজের আসন্ন চলচ্চিত্র ‘টিকু ওয়েডস শেরু’র ট্রেলার, যা প্রকাশ্যে আসা মাত্রই সমালোচনার ঝড় উঠেছে নেটপাড়ায়। এই ছবিতে প্রযোজনার মাধ্যমে প্রযোজক হিসেবে ডেবিউ করলেন কঙ্গনা রানাউত। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নবাগতা অবনীত কৌর। আর শেরুর চরিত্রে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। যাদের বয়সের ফারাক প্রায় ২৮ বছরের। অভিনেতা অবনীতের থেকে দ্বিগুণ বয়সী। অথচ ২১ বছর বয়সী তরুণীর সঙ্গে দারুণ সাবলীলতার সঙ্গে অভিনয় করছেন নওয়াজউদ্দিন। এই নিয়েই যাবতীয় বিতর্কের সূত্রপাত। দর্শকের দাবি, ছবির প্রচার ঝলকে অভিনীত চরিত্রটি অতিরিক্ত যৌনতার মোড়কে দেখানো হয়েছে।

অর্ধেকের কম বয়সি তরুণীর সঙ্গে নওয়াজ়ের চরিত্রের প্রেমের বিষয়টি একেবারে অশ্লীল। নওয়াজ়ের ছবি ও চরিত্র নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এদিকে নওয়াজউদ্দিনের স্ত্রী সবকিছু ভুলে নতুন সম্পর্কে জড়িয়েছেন। সেই নিয়েও এখন কম জল্পনা কল্পনা চলছে না। টিকু ওয়েডস শেরু’র গল্প বলছে, নওয়াজউদ্দিনের টিকু এবং অবনীতের শেরু মেরুর বিপরীত, যারা একসময় বিয়ে করে। টিকু বিয়ে করে মুম্বাইয়ে চলে যায়, অন্যদিকে, শেরু বছরের পর বছর ধরে চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয় করছেন।ফিল্মের ট্রেলারে তাঁদের অদ্ভুত প্রেমের গল্প এবং সংগ্রামের কথা ফুটে উঠেছে।

ঘাড় দিয়ে ৯০০০ কেজির বাস টানলেন এই ব্যক্তি, তোলপাড় সোশ্যাল মিডিয়া

অন্নপূর্ণ ভান্ডারের ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, গ্রেফতার ৬

ঝালমুড়ি-রসগোল্লার স্টল, বাজবে রবীন্দ্রসঙ্গীতও, আর কী চমক থাকবে ব্রিগেডের শপথ অনুষ্ঠানে ?

অ্যাম্বুলেন্স আসার রাস্তা নেই, প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতীকে নিয়ে ১ কিলোমিটার দৌড়্লেন গ্রামবাসীরা

কাটল জট! কংগ্রেসের পর আরও তিন দলের সমর্থন পেয়ে তামিলভূমে সরকার গড়ছে TVK

বিহার-ঝাড়খণ্ডের শীর্ষ করদাতা মহেন্দ্র সিং ধোনি, আয়কর দফতরের তথ্যে চমক

রাজ্যে ষষ্ঠ ঘোকসাডাঙ্গার রৌনক মিত্র, প্রাপ্ত নম্বর ৬৯২, হতে চায় অধ্যাপক

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

ব্রিগেডে বিজেপির শপথগ্রহণের দিনে নো-পার্কিং এবং যান নিয়ন্ত্রণ হচ্ছে, জেনে নিন ট্র্যাফিক আপডেট

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপির জনপ্রতিনিধি, কী বললেন?

শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক