আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘স্মিতা পাটিলের চেয়ে সুন্দর কাউকে দেখিনি’, বলিউডে বর্ণবিদ্বেষ নিয়ে বিস্ফোরক নওয়াজউদ্দিন

নিজস্ব প্রতিনিধি:  হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিভার চেয়ে গায়ের রং ও চেহারাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। বরাবরই বলিউডের অন্দরমহলের নানা বিষয় নিয়ে খোলাখুলি কথা বলতে দেখা যায় তাঁকে। এবার তিনি সরাসরি বর্ণবিদ্বেষ, সৌন্দর্য নিয়ে পক্ষপাত এবং ইন্ডাস্ট্রির গভীরে থাকা বৈষম্য নিয়ে মুখ খুললেন। একই সঙ্গে প্রয়াত অভিনেত্রী স্মিতা পাটিলের সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হন নওয়াজ।

এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন বলেন, বলিউডে এখনও বহু গল্প ও চরিত্র এমনভাবে লেখা হয় যেখানে ফর্সা চেহারার অভিনেত্রীদেরই বেশি গুরুত্ব দেওয়া হয়। তাঁর মতে, সমাজে সৌন্দর্যের নির্দিষ্ট সংজ্ঞা তৈরি করে দেওয়া উচিত নয়। কে সুন্দর, তা প্রত্যেক মানুষের নিজের বিচারেই ছেড়ে দেওয়া উচিত। এই প্রসঙ্গে তিনি একটি উপমাও দেন। নওয়াজ বলেন, তেলাপোকা মারলে মানুষ প্রশংসা করে, কিন্তু প্রজাপতি মারলে প্রশ্ন তোলে। অর্থাৎ বাহ্যিক সৌন্দর্য দেখে বিচার করার প্রবণতা সমাজে বরাবরই রয়েছে। একইভাবে বৈষম্যের ক্ষেত্রেও বেছে বেছে আচরণ করা হয়। তিনি আরও বলেন, ভারতে যাঁদের ‘ডার্ক-স্কিনড’ বা শ্যামলা বলা হয়, পাশ্চাত্য দেশগুলিতে তাঁদের অনেক সময় অত্যন্ত আকর্ষণীয় বা এক্সোটিক হিসেবে দেখা হয়। কিন্তু ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই একই চেহারার অভিনেত্রীকে অনেক সময় প্রধান চরিত্রের জন্য উপযুক্ত মনে করা হয় না।

নওয়াজউদ্দিনের কথায়, “যদি কেউ এমন দেখতে হয়, তবে সে লিড হতে পারবে না এই ধারণা ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করে। তবে শুধু শিল্পীদের দোষ দিয়ে লাভ নেই, কারণ গল্পগুলোও সেই ভাবনা মাথায় রেখেই লেখা হয়। ফর্সা মেয়েদের কেন্দ্র করেই বহু গল্প তৈরি হয়। ফলে অনেক প্রতিভাবান মানুষ লড়াই করেও সুযোগ পান না।” প্রয়াত অভিনেত্রী স্মিতা পাটিলের প্রসঙ্গ তুলে নওয়াজউদ্দিন বলেন, ক্যামেরায় ধরা পড়া সৌন্দর্য একেবারেই আলাদা। ব্যক্তিগতভাবে তিনি স্মিতা পাটিলের চেয়ে সুন্দর কাউকে দেখেননি। তাঁর মতে, ক্যামেরা কখনও গায়ের রং বা বাহ্যিক মানদণ্ড দেখে বিচার করে না, বরং মানুষের আসল ব্যক্তিত্ব ও সৌন্দর্য তুলে ধরে। স্মিতা পাটিল ভারতীয় সিনেমার অন্যতম শক্তিশালী অভিনেত্রী ছিলেন। তাঁর অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব এবং স্বাভাবিক সৌন্দর্য আজও প্রশংসিত। নওয়াজউদ্দিনের এই মন্তব্য সেই স্মৃতিকেই নতুন করে সামনে নিয়ে এসেছে।

আরও পড়ুন: জুকারবার্গের মেটা-য় ১৪ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল AI 

কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে বহুল আলোচিত ছবি ‘তুম্বাড ২’-এ। এই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন সোহম শাহ। পাশাপাশি তিনি অভিনয় করছেন নভনিয়ত সিং পরিচালিত ‘নূরানি চেহরা’ ছবিতে। সেই ছবিতে আরও রয়েছেন সোনাল্লি সেগাল এবং জ্যাসি গিল। বলিউডে সৌন্দর্য এবং প্রতিভা নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মাঝেই নওয়াজউদ্দিনের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘এবার সওয়ারি বড়’, উটিতে চলছে জোরকদমে শুটিং, প্রকাশ্যে ‘গোলমাল ৫’-এর প্রথম ঝলক

‘দেখুন কী রোগা হয়ে গিয়েছে’, দিব্যজ্যোতির চেহারায় পরিবর্তন নিয়ে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ছেলের প্রশংসা শুনে আবেগঘন, ‘এক দিন’-এর অনুষ্ঠানে অঝোরে কাঁদলেন আমির

বিনোদ খান্না কেন বলিউড ছেড়ে ওশো আশ্রমে গিয়েছিলেন, কী বলেছিলেন স্ত্রী কবিতা?

‘ওঁরা তো চোখ দিয়ে ধর্ষণ করে’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক রূপাঞ্জনা

কীভাবে মারা গিয়েছিলেন মহুয়া? ৪১ বছর পর জানা যাবে সেই রহস্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ