Loading live market data...
Loading active stocks...
Connecting...

মার্কিন ছবিতে ডেবিউ করতে চলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর মুকুটে নতুন পালক। এবার তিনি মার্কিন ছবিতে অভিনয় করতে চলছেন। অভিনেতার আসন্ন ছবি, মার্কিন ইন্ডি (US Indie) ছবি ‘লক্ষ্মণ লোপেজ’ (Laxman Lopez), যেখানে তিনি প্রধান চরিত্রে অভিনয় করবেন। বলিউডের খ্যাতনামা অভিনেতাদের মধ্যে অন্যতম নওয়াজউদ্দিন সিদ্দিকী। তাঁর অভিনয় সত্যই নজরকাড়া। এই ছবিটি মূলতঃ একটি ক্রিসমাস-থিমভিত্তিক চলচ্চিত্র হতে চলেছে। ছবিটি পরিচালনা করেছেন, রবার্তো জিরাল্ট (Roberto Girault)। যার পরিচালিত ছবির তালিকায় রয়েছে, ২০১৭-সালে ‘La Leyenda Del Diamante’, ২০১৫-এর ‘Los Arboles Mueren de Pie’ এবং ২০০৯ সালের ‘El Estudiante’ সহ একাধিক সুপারহিট ছবি। এই ছবিটির চিত্রগ্রহণ, এই বছরের শেষের দিকে শুরু হবে।

এই ছবির প্রযোজক ললিত ভাটনগর (Lalit Bhatnagar)। বর্তমানে নওয়াজউদ্দিন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন। অভিনেতা নওয়াজউদ্দিন এই ছবির প্রসঙ্গে বলেছেন, ”একাধিক কারণে আমি এই ছবিটি করার জন্যে উত্তেজিত হয়েছিলাম। ডেবিউ হিসেবে, এই ছবিতে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই আনন্দের বিষয়। পরিচালক, রবার্তো জিরাল্ট ক্যামেরার উপর তাঁর ক্ষমতা দেখিয়েছেন। তিনি যেভাবে একজন অভিনেতার নতুন দিক উন্মোচন করেছেন তা সত্যই অভাবনীয়। এই ছবিটি আমার জন্যে চ্যালেঞ্জিং। আর আমি চ্যালেঞ্জ নিতে বরাবরই পছন্দ করি।”

ছবি প্রসঙ্গে এই ছবির পরিচালক বলেছেন, “প্রথম যখন আমি স্ক্রিপ্টটি পড়ি, তখনই আমি নিখুঁত লক্ষ্মণ লোপেজকে খুঁজে বের করার অনুসন্ধান শুরু করি, তখনই আমি নওয়াজউদ্দিনকে মনে মনে এই ছবিটির জন্যে ভেবে নিই। আমি তাঁর কয়েকটি কাজ দেখেছি। আর আমি জানি যে, এই ছবিতে তাঁর এই ভূমিকা তাঁকে আরও জনপ্রিয়তা এনে দেবে।”

ঘাড় দিয়ে ৯০০০ কেজির বাস টানলেন এই ব্যক্তি, তোলপাড় সোশ্যাল মিডিয়া

অন্নপূর্ণ ভান্ডারের ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, গ্রেফতার ৬

ঝালমুড়ি-রসগোল্লার স্টল, বাজবে রবীন্দ্রসঙ্গীতও, আর কী চমক থাকবে ব্রিগেডের শপথ অনুষ্ঠানে ?

অ্যাম্বুলেন্স আসার রাস্তা নেই, প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতীকে নিয়ে ১ কিলোমিটার দৌড়্লেন গ্রামবাসীরা

কাটল জট! কংগ্রেসের পর আরও তিন দলের সমর্থন পেয়ে তামিলভূমে সরকার গড়ছে TVK

বিহার-ঝাড়খণ্ডের শীর্ষ করদাতা মহেন্দ্র সিং ধোনি, আয়কর দফতরের তথ্যে চমক

রাজ্যে ষষ্ঠ ঘোকসাডাঙ্গার রৌনক মিত্র, প্রাপ্ত নম্বর ৬৯২, হতে চায় অধ্যাপক

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

ব্রিগেডে বিজেপির শপথগ্রহণের দিনে নো-পার্কিং এবং যান নিয়ন্ত্রণ হচ্ছে, জেনে নিন ট্র্যাফিক আপডেট

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপির জনপ্রতিনিধি, কী বললেন?

শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক