Loading live market data...
Loading active stocks...
Connecting...

মাত্র আড়াই হাজার টাকার জন্যে স্টুডিওর দরজায় দরজায় ঘুরেছিলেন নওয়াজউদ্দিন

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, যিনি বলিউডের অন্যতম কঠোর পরিশ্রমী অভিনেতা। তবে কেরিয়ারের শুরুর দিকে তিনি বেশ কয়েকটি সিনেমায় স্বল্প সময়ের জন্যে অভিনয় করেছিলেন। যার মধ্যে একটি ছিল মনোজ বাজপেয়ী এবং রবিনা ট্যান্ডন অভিনীত ‘শূল’। যেখানে তাঁকে একজন ওয়েটারের ভূমিকায় দেখা গিয়েছিল। একটি ছোট্ট দৃশ্যে অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন।

সম্প্রতি, বলিউডে তাঁর সংগ্রামের একটি ছোট্ট স্মৃতিকথা তুলে ধরলেন নওয়াজউদ্দিন, যা এই ছবিতেই সীমাবদ্ধ। জানালেন, এই ভূমিকাতে অভিনয়ের জন্য নওয়াজকে পারিশ্রমিক হিসেবে ২,৫০০ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু এই টাকা প্রদান করা হয়নি অভিনেতাকে ছবি শেষে। না, অভিনেতা চুপ করে বসে থাকেননি। তিনি তাঁর প্রাপ্ত টাকা নেওয়ার জন্যে প্রায় ৬-৭ মাস ওই ছবির নির্মাতাদের অফিসে অফিসে ঘুরেছেন। অবশেষে তিনি একটি উপায় বের করেছিলেন, যেহেতু তিনি দুপুরের খাবারের সময় নির্মাতাদের সঙ্গে দেখা করতেন তাই তাঁকে, নির্মাতারা প্রায়শই ফিরিয়ে দিতেন টাকা না দিয়ে।

এরপর থেকে তিনি প্রতিদিন খাবারের সময়তেই ওই ছবির নির্মাতাদের সঙ্গে দেখা করতে শুরু করেন, আর তখন নির্মাতারা বাধ্য হয়ে তাঁকে টাকা দিয়ে দেন। যে মানুষটি একদিন মাত্র আড়াই হাজার টাকার জন্যে ঘুরে বেরিয়েছেন স্টুডিওর আশেপাশে, এখন তাঁর কাছেই মুম্বইয়ের সবথেকে বিলাসবহুল বাড়ি-গাড়ি রয়েছে। আসলে কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মিলবেই। একবার একটি সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন তাঁর নতুন আবাস সম্পর্কে বলেছিলেন, আজ তাঁর বাড়ির বাথরুম যতটা বড়, একদিন তিনি সেইরকম একটি ঘরে বসবাস করতেন। মুম্বাইতে এসে তিনি একটি ছোট জায়গায় থাকতেন।

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন সূর্যকুমার যাদব, জানালেন নামও

তামিলভূমে কনিষ্ঠ বিধায়ক, পাঁচ ভাষায় দক্ষ ভোটকুশলী এখন শাসনে

৬৬টি বাইবেলের বইয়ের নাম বলে India Book of Records-এ শিলিগুড়ির অনিন্দিতা

কবে এবছরের ফলহারিণী পুজো? কোন নিয়ম মানলেই খুলবে কপাল?

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

‘বাংলার সংস্কৃতি তলানিতে ঠেকেছিল’, বিজেপি সরকারের কাছে কী অনুরোধ জিতের?

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছবি দিয়ে নিজের ফেসবুক প্রোফাইল সাজালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

শান্তিকুঞ্জের সামনে দিয়ে চলছে টোটো-মোটরসাইকেল, ব্যারিকেড না করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

‘ইশ্বরের দূত নই, একজন সাধারণ মানুষ,’ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বললেন বিজয়

এন্টালিতে প্রোমোটারকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

বালুরঘাটে এলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি

রেখা পাত্র জিততেই ন্যাড়া হচ্ছেন বিজেপি কর্মীরা, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?