‘তারকা বলে কী আলাদা নিয়ম’? নেটিজেনদের কটাক্ষের মুখে বরুণ-কিয়ারা

সেলেব হলেই কী এভাবে মেট্রোতে বসে খাবার খাওয়া যায়? তাঁদের কী কোনও দায়বদ্ধতা নেই? এমনটা বলার কারণ হল মুম্বই মেট্রোয় খাবার খাওয়া নিষিদ্ধ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছবির প্রচারের অভিনব মাধ্যম হিসাবে বেছে নেওয়া হয়েছে পাবলিক ট্রান্সপোর্টকে। বলিউড হোক কিংবা টলিউড সর্বত্রই এক ধাঁচে ছবির প্রচার চোখে পড়ছে। আর সেরকমভাবেই ছবির প্রচার সারতে ব্যস্ত বরুণ-কিয়ারা। তাঁদের আগামী ছবি ‘যুগ যুগ জিয়োর’-এর জন্য। আর সেই অভিনব পদ্ধতিতে প্রচার সারতেই মুম্বই মেট্রোতে ওঠেন তাঁরা।

ইচ্ছা ছিল সাধারণ মানুষের আরও কাছাকাছি যাবেন। আর সেই আশাতেই মুম্বই মেট্রোতে সফর করেন অনিল কাপুর, কিয়ারা আডবাণি ও বরুন ধাওয়ান। সেখান থেকেই ভাইরাল হয় একটি ভিডিও তাতে দেখা যাচ্ছে পাও খেতে হাসি মজায় মেতেছেন কিয়ারা-বরুণ। যানজটের সময় মেট্রো হল যাতায়াতের উত্তম মাধ্যম এমনটা বলছেন বরুণ।

সব মিলিয়ে বেশ ভালই ছিল কিন্তু গোল বাঁধল যখন এই ভিডিও দেখে চটে গেলেন নেটিজেনরা। তারকাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তাঁরা জানতে চেয়েছেন যে সেলেব হলেই কী এভাবে মেট্রোতে বসে খাবার খাওয়া যায়? তাঁদের কী কোনও দায়বদ্ধতা নেই? এমনটা বলার কারণ হল মুম্বই মেট্রোয় খাবার খাওয়া নিষিদ্ধ। কিন্তু সেই নিয়ম ভেঙেছেন কিয়ারা ও বরুণ। আর তাই শুরু বিতর্ক। ২৪ জুন মুক্তি পাবে ছবিটি। 

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ