‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

এবার জাহ্নবীকে 'পেড্ডি'-তে পণ্য হিসেবে দেখানোর বিতর্কে প্রতিক্রিয়া জানালেন দক্ষিণী জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিত্যা মেনন। তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পেড্ডি’ বিতর্কে নাজেহাল জাহ্নবী কাপুর। ছবিতে অভিনেত্রীর উন্মুক্ত শরীর প্রদর্শন নিয়েই বিতর্ক তুঙ্গে। দাবি, ‘পেড্ডি’তে দক্ষিণী সুপারস্টার রামচরণের নায়িকাকে পণ্য হিসেবে দেখানো হয়েছে। এই নিয়ে বিতর্ক চরমে উঠতেই ক্ষমা চেয়ে নেন ছবির পরিচালক বুচি বাবু সোনা। অনেকেই দাবি করেছেন, ছবিতে জাহ্নবীর ভূমিকাও তেমন নেই। তাঁকে পুরুষ চরিত্রের ‘ভোগ্যবস্তু’ হিসেবে দেখানো হয়েছে। যদিও ছবিতে শুটিংয়ের সময় নায়িকাদের সঙ্গে অশ্লীলতা, তাঁদের অস্বস্তিকার পরিস্থিতিতে ফেলে দেওয়া, নায়িকাদের সঙ্গে অশালীনতার কাহিনী বিনোদনদুনিয়ায় নতুন নয়। যুগ যুগ ধরে এই ধারা অব্যাহত রয়েছে। মাধুরী দীক্ষিত থেকে রেখা, জুহি, মীনাক্ষী শেশাদ্রি-সহ একাধিক বলিউড নায়িকা ক্যামেরার সামনে এমন পরিস্থিতিতে পড়েছেন।

এবার জাহ্নবীকে ‘পেড্ডি’-তে পণ্য হিসেবে দেখানোর বিতর্কে প্রতিক্রিয়া জানালেন দক্ষিণী জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিত্যা মেনন। তিনি বলেছেন যে, তিনি এখনও ‘পেড্ডি’ দেখেননি, তবে চলচ্চিত্রে নারী অভিনেতাদের পণ্য হিসেবে দেখানোর ঘোর বিরোধী তিনি। তবে অভিনেত্রীদের পণ্য হিসেবে দেখানোর বিষয়টি শুধু দক্ষিণ ভারতীয় সিনেমার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজুড়ে চলচ্চিত্র শিল্পেই এমন প্রবণতা রয়েছে। ভ্যারাইটি ইন্ডিয়ার সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘আমার মনে হয়, সমস্যার মূল কারণ হল সিনেমার অতি-বাণিজ্যিকীকরণ। দর্শকরা যেটি দেখতে ভালবাসেন, সেদিকেই নির্মাতারা ঝুঁকে পড়েন। এটা সত্যই বাড়াবাড়ি। আমার মনে হয়, অভিনেতাদের সবসময় চুপ করে থাকলে হবে না। তাঁরা কোন দৃশ্যে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেটা তাঁদের বলে দেওয়া উচিত। তাঁর উপর অন্যায় হলে সেটা নিয়ে প্রতিবাদ করা উচিত। অভিনেতাদের নিজের উপর দৃঢ় বিশ্বাস থাকা জরুরি। অস্বস্তিকর কোনও কাজ করতে বলা হলে, তাই নিয়ে মুখ খোলা উচিত, প্রতিবাদ করা উচিত। পছন্দ না হলে সেই চরিত্রে অভিনয় না করে দেওয়া উচিত। তিনি কোন ধরনের চরিত্র ও দৃশ্যে অভিনয় করতে সাবলীল, তা বলা উচিত। এই ধরনের সিদ্ধান্ত একজন অভিনেতা ও শিল্পীর অগ্রাধিকার।’

তিনি আরও বলেন, ‘আমি নিজেই নিজের মালিক। আমার যেটা পছন্দ নয়, আমি সেটা জানিয়ে দিই। সেই কারণেই নির্দিষ্ট ঘরানার ছবিতে আমি কাজে সুযোগ পাই না? এতে আমি কাজ না পেলেও ঠিক আছে, খ্যাতির চেয়ে আমি আমার সম্মানকেই বেছে নিয়েছি।’ যাই হোক, এখনও পর্যন্ত জাহ্নবী কাপুর পেড্ডি বিতর্ক নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। যদিও এখন শোনা যাচ্ছে, জাহ্নবী এই বিষয়ে নিজেও ক্ষুব্ধ। নিজের একটি ফ্যানক্লাবের সঙ্গে জাহ্নবীর কথোপকথন ফাঁস হয়ে গিয়েছে। ক্যামেরার মাধ্যমে তাঁকে যে ভাবে ছবিতে তুলে ধরা হয়েছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি সেই চ্যাটে।

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

বিয়ের ৫ ঘণ্টার মধ্যেই সম্পর্কে চির! শ্বশুরবাড়ি যেতে অস্বীকার কনের

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা