অন্নু কাপুরের ‘হামারে বারাহ’ মুক্তির উপরে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই আইনি ঝামেলায় আটকে রয়েছে। এমনকী একাধিকবার ছবি মুক্তি আটকানোর জন্যে হুমকিও দেওয়া হয়েছে ছবির নির্মাতাদের। কিন্তু বরাবরই অন্নু কাপুর বলে এসেছেন, ছবি দেখে বিচার করতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালো মেঘের ছায়া কাটছেই না। অনির্দিষ্টকালের জন্যে অন্নু কাপুরের ছবি ‘হামারে বারাহ’ মুক্তির স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। সপ্তাহ কয়েক আগেই রিলিজ করেছে আন্নু কাপুর, মনোজ যোশী এবং পরিতোষ ত্রিপাঠীর ফিল্ম ‘হামারে বারাহ’-এর টিজার। আর টিজার প্রকাশের পরপরেই, ছবিটি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। গত সপ্তাহেই ছবিটির মুক্তি স্থগিত করেছিল বোম্বে হাইকোর্ট। ছবিতে উত্তরপ্রদেশের জনজীবনকে নিয়ে নির্মিত ছবিটি উত্তরপ্রদেশের জনসংখ্যা বৃদ্ধি এবং মহিলাদের দুর্দশার কথা বলেছে। যা নিয়ে রীতিমতো তেতে উঠেছে অনেকেই। যার আঘাত গিয়ে পড়েছে সোজাসুজি নির্মাতাদের উপর। এমনকী মৃত্যু হুমকিও পেয়েছেন ছবির প্রধান অভিনেতা অন্নু কাপুর। তবে কাউকে আঘাত করা ছবিটির উদ্দেশ্য নয়, মুভিটির উদ্দেশ্য সামাজিক উদ্বেগের উপর আলোকপাত করা। যেটি উত্তরপ্রদেশের নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই আইনি ঝামেলায় আটকে রয়েছে। এমনকী একাধিকবার ছবি মুক্তি আটকানোর জন্যে হুমকিও দেওয়া হয়েছে ছবির নির্মাতাদের। কিন্তু বরাবরই অন্নু কাপুর বলে এসেছেন, ছবি দেখে বিচার করতে।

এই নিয়ে বোম্বে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। আইনি জটিলতার পর ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল বোম্বে হাইকোর্ট। ৭ জুনের জায়গায় ১৪ জুন পর্যন্ত এটির মুক্তি স্থগিত করেছিল। কিন্তু সর্বশেষ রায় দিল সুপ্রিম কোর্ট। বম্বে হাইকোর্ট এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ছবির মুক্তির ওপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালত হাইকোর্টকে অনুরোধ করেছে যে আবেদনটি দ্রুত নিষ্পত্তি করা হোক। বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার সমন্বয়ে গঠিত একটি অবকাশকালীন বেঞ্চ, আইনজীবী ফৌজিয়া শাকিলের দাখিল নোটে বোম্বে হাইকোর্টকে আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছেন। বেঞ্চ ছবিটির মুক্তি স্থগিত রেখে পর্যবেক্ষণ করেছে এবং জানিয়েছে, “আমরা সকলে সিনেমার ট্রেলার দেখেছি এবং ট্রেলারে এখনও সমস্ত আপত্তিকর সংলাপ অব্যাহত রয়েছে।” তবে কেন্দ্রীয় সংস্থা সিবিএফসি নিজেই বোম্বে হাইকোর্টে দায়ের করা পিটিশনের পক্ষ নিয়ে নিজস্ব কমিটিতে চলচ্চিত্রটি প্রদর্শন করতে পারে।

একটি প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, আবেদনকারী বলেছিলেন যে সিবিএফসি এই ছবিটির প্রদর্শনের জন্য একটি কমিটি গঠন করেছে। স্ক্রিনিংয়ের পরে, সিবিএফসি কমিটি সেই ছবির টিজার এবং এর সঙ্গে সম্পর্কিত কিছু অংশ সরানোর পরামর্শ দিয়েছিল, যা অবিলম্বে সরিয়েও দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট ছবিটি মুক্তির অনুমতি দিয়েছিল। কিন্তু বোম্বে হাইকোর্টের এই আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদনকারী মামলা দায়ের করেন। যে পিটিশনে বলা হয়েছিল যে, এই চলচ্চিত্রটির কাহিনী ইসলাম ধর্মের পরিপন্থী এবং ভারতের বিবাহিত মুসলিম মহিলাদের অপমান করেছে। এছাড়াও ছবিটি ইতিমধ্যেই কর্ণাটকে নিষিদ্ধ হয়ে গিয়েছে। বোম্বে হাইকোর্টও ছবির ট্রেলারে কিছু সংলাপের বিষয়ে আপত্তি তুলেছিল। প্রসঙ্গত, সেন্ট্রাল ব্যুরো অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) বেঞ্চকে বলেছে যে, এটি ছবিটিকে শংসাপত্র দেওয়া হয়েছে। কিন্তু ইউটিউবে প্রকাশিত ছবির ট্রেলারের উপর তাঁদের কোনও নিয়ন্ত্রণ নেই ৷

সিবিএফসি-এর পক্ষ থেকে অনেক স্তরে তদন্ত করা হবে। আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি কিছু সংশোধনীর পরামর্শ দিয়েছিল, যা অনুসরণ করা হয়েছে। অদ্বৈত শেঠনা জানিয়েছেন যে, পরিবর্তনের পরেই ছবিটিকে U/A সার্টিফিকেট দেওয়া হয়েছিল। ছবির কিছু সংলাপে আপত্তির তোলার পর চলচ্চিত্র নির্মাতারা সেগুলো সরিয়ে দিয়েছেন। এই বিষয়ে বেঞ্চ জিজ্ঞাসা করেছে যে, সিবিএফসি যদি সংলাপগুলি সরিয়ে দেয় তবে আবেদনকারী কীভাবে সেগুলি দেখল? কিসের ভিত্তিতে আপনি বলছেন এই সংলাপগুলো সরানো হয়েছে? ইন্টারনেটে প্রকাশিত ট্রেলারগুলির উপর সিবিএফসির কোনও নিয়ন্ত্রণ নেই। টিকিট বুকিং অ্যাপে প্রকাশিত পরবর্তী ট্রেলারে সেই সংলাপগুলি ছিল না।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল