Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আবারও আমার চরিত্র হননের চেষ্টা’, মাদক পাচারে যুক্ত থাকার অভিযোগ উড়িয়ে দিলেন নোরা

রবিবার, নোরা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে একটি নোট শেয়ার লিখেছেন, "আমি কোনও পার্টিতে যাই না। আমি সবসময় ফ্লাইটে থাকি।আমি একজন ওয়ার্কাহোলিক, আমার ব্যক্তিগত জীবন নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিপাকে অভিনেত্রী নোরা ফতেহি। সম্প্রতি মুম্বইয়ের এক মাদক পাচারকারীর আয়োজিত রেভ পার্টিতে দেখা মিলেছিল নোরা ফতেহির। সেখানে কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের ভাগ্নেও উপস্থিত ছিলেন বলে অভিযোগ। কিন্তু নোরা তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। এবং তিনি ইনস্টাগ্রাম স্টোরিজে এই খবরকে ‘মিথ্যা’ বলে অভিহিত করেছেন।

রবিবার, নোরা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে একটি নোট শেয়ার লিখেছেন, “আমি কোনও পার্টিতে যাই না। আমি সবসময় ফ্লাইটে থাকি।আমি একজন ওয়ার্কাহোলিক, আমার ব্যক্তিগত জীবন নেই। আমি নিজেকে এই ধরণের লোকদের সঙ্গে মেলাই না। আর ছুটির দিনে আমি দুবাইয়ের সমুদ্র সৈকতে বা আমার হাই স্কুলের বন্ধুদের সঙ্গে বাড়িতে থাকি! আমি আমার পুরো দিন এবং রাত আমার স্বপ্ন এবং লক্ষ্য অর্জনের জন্য কাজ করি!” এরপর অভিনেত্রী তাঁর ভক্তদের পরামর্শ দিয়ে বলেছেন, “তোমরা যা পড়ছ তা বিশ্বাস করো না! মনে হচ্ছে আমার নামটা একটা সহজ লক্ষ্য! কিন্তু এবার আমি এটা হতে দেব না! আগেও একবার এমনটা হয়েছিল, তোমরা মিথ্যা দিয়ে আমাকে ধ্বংস করার চেষ্টা করেছিলে, কিন্তু তাতে কাজ হয়নি। সবাই যখন আমার নাম খারাপ এবং আমার সুনাম নষ্ট করার চেষ্টা করছিল, তখন আমি চুপচাপ তাকিয়ে ছিলাম। দয়া করে এমন পরিস্থিতিতে আমার নাম এবং ছবি ব্যবহার করা থেকে বিরত থাকুন, যার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই! এর জন্য আপনাকে অনেক মূল্য দিতে হবে!”

]

তবে বিতর্ক ঠিক কী হয়েছিল? সম্প্রতি অভিযুক্ত মাদক পাচার কারী, ওরফে মোহাম্মদ সেলিম মোহাম্মদ সুহেল শেখের আয়োজিত একটি রেভ পার্টিতে যোগদান করেছিলেন নোরা ফতেহি, এমনটাই অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। মুম্বই পুলিশ বলেছিলেন যে, নোরা বলিউড এবং ফ্যাশন সেলিব্রিটিদের জন্য এই রেভ পার্টির আয়োজন করেছিলেন। এতে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাগ্নে আলিশাহ পার্কারও উপস্থিত ছিলেন। শেখকে গত মাসে দুবাই থেকে নির্বাসিত করা হয়েছিল এবং বর্তমানে তিনি মাদকবিরোধী সেল (ANC) এর ঘাটকোপার ইউনিটের হেফাজতে রয়েছেন।

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

শিবপুরে বিজেপির টিকিটে জিততেই রুদ্রনীলকে ফোন প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী