মাত্র ৪০ মিনিটের জন্যে নোরার পারিশ্রমিক ১৫ লক্ষ টাকা

এর জন্য তাঁর হোটেল ভাড়া ১০ হাজার টাকা। বিমান ভাড়াসহ তাঁর যাতায়াত খরচ প্রায় ২৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। শুটিং ও পুরস্কার বিতরণ মিলিয়ে তিনি ওই অনুষ্ঠানে মোট ৪০ মিনিট থাকবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক তর্ক-বিতর্কের পর অবশেষে আগামী ১৮ তারিখ নোরাকে ঢাকায় আসার অনুমতি দিয়েছেন বাংলাদেশ সরকার। তবে অনেকদিন আগেই ঢাকায় যাওয়ার কথা থাকলেও অনুমতির অভাবে বারবার নোরার শো বাতিল হচ্ছিল। অবশেষে দিন কয়েক আগে ৫ টি শর্তের বিনিময়ে নোরাকে ঢাকায় আসার সিদ্ধান্ত দিয়েছেন শেখ হাসিনা সরকার। শর্তের মধ্যে রয়েছে, বাংলাদেশে এসে একদিনই থাকতে পারবেন তিনি। আর যে অনুষ্ঠান উপলক্ষ্যে নোরা ঢাকায় আসছেন, সেই অনুষ্ঠানের ডকুমেন্টারি শ্যুট ছাড়া আর কোথাও অংশগ্রহণ নিতে পারবেন না নোরা।

এছাড়া তাঁর আয়ের থেকে ৩০ শতাংশ বাংলাদেশ সরকারকে দিতে হবে। বাংলাদেশে একদিন থাকতে পারবেন নোরা। এই কারণে নোরার পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে ১১ লাখ ৮০ হাজার রুপি, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫ লাখ টাকার সমান। নোরা ফাতেহিকে বাংলাদেশে আনছেন উইমেন লিডারশিপ কর্পোরেশন। যেখানে তিনি মুলত ‘উইমেন অ্যামপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নেবেন। নোরা ফাতেহি ঢাকার একটি বেসরকারি হোটেল লা মেরিডিয়ানে রাত্রিবাস করবেন। এর জন্য তাঁর হোটেল ভাড়া ১০ হাজার টাকা। বিমান ভাড়াসহ তাঁর যাতায়াত খরচ প্রায় ২৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। শুটিং ও পুরস্কার বিতরণ মিলিয়ে তিনি ওই অনুষ্ঠানে মোট ৪০ মিনিট থাকবেন।

বাংলাদেশের জাতীয় রাজস্ব দফতরে জমা দেওয়া আবেদনপত্র থেকে জানা গিয়েছে নোরার ঢাকায় আসার বিষয়ে যাবতীয় তথ্য। পাশাপাশি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নোরা ফাতেহিকে বাংলাদেশ সফরে সবাইকে সহযোগিতার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। দিন কয়েক আগেই এনবিআর স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে, আইন অনুযায়ী কোনও বিদেশি শিল্পী বাংলাদেশে এলে তাঁকে তাঁর আয়ের ঠিক ৩০ শতাংশ কর দিতে হবে। নোরাকেও তাঁর পারিশ্রমিকের ওপর ৩০ শতাংশ কর দিতে হবে।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের