Loading live market data...
Loading active stocks...
Connecting...

এবার ‘থ্যাঙ্ক গড’ চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে অভিযোগ দায়ের কায়স্থ সমাজের

কায়স্থ মহাসভার জাতীয় সিনিয়র সহ-সভাপতি সঞ্জীব শ্রীবাস্তব জানিয়েছেন, ছবির ট্রেলারে চিত্রগুপ্তকে আধুনিক পোশাক পরিহিত এবং "অর্ধ-উলঙ্গ নারী" দ্বারা পরিবেষ্টিত দেখানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির আগেই চরম আইনি বিপর্যয়ের সম্মুখীন অভিনেতা অজয় দেবগন এবং সিদ্ধার্থ মালহোত্রার আসন্ন চলচ্চিত্র ‘থ্যাঙ্ক গড’। এই ছবির গল্প নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের একাধিক উচ্চমহলের ব্যক্তিত্বরা। ছবির ট্রেলারে আধুনিক চিত্রগুপ্তের ভূমিকায় দেখা গিয়েছে অজয় দেবগনকে। এছাড়াও ছবির বেশকিছু দৃশ্যে অশালীন সংলাপ বলতে শোনা গিয়েছে অভিনেতাকে। যা নিয়ে অভিযোগ উঠেছে যে, হিন্দুত্বে আঘাত ফেলতে পারে এই ছবি। এমনকি অভিযোগ উঠেছে যে, এই ছবিতে হিন্দু দেব-দেবীকে অপমান করা হয়েছে এবং হিন্দু সংস্কৃতিতেও আঘাত আনা হয়েছে।

কিছুদিন আগেই ‘থ্যাঙ্ক গড’-এর নির্মাতাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন কায়স্থ সমাজের প্রতিনিধিরা। অভিযোগ দায়ের করা হয়েছে, অভিনেতা অজয় ​​দেবগন, প্রযোজক টি-সিরিজ এবং অন্যদের বিরুদ্ধেও। প্রবীণ সমাজসেবক চন্দ্রকান্ত সাক্সেনার নেতৃত্বে সম্প্রদায়ের প্রতিনিধিরা শ্রী চিত্রগুপ্ত কমিটির ব্যানারে শহরের নিহালগঞ্জ থানায় এই ছবির নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সূত্রের খবর, শুক্রবার জেলা কালেক্টরের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করা হবে। কায়স্থ মহাসভার জাতীয় সিনিয়র সহ-সভাপতি সঞ্জীব শ্রীবাস্তব জানিয়েছেন, ছবির ট্রেলারে চিত্রগুপ্তকে আধুনিক পোশাক পরিহিত এবং “অর্ধ-উলঙ্গ নারী” দ্বারা পরিবেষ্টিত দেখানো হয়েছে।

কারণ এই ছবিতে নর্ত্যকীর বেশে অভিনয় করছেন নোরা ফতেহি। আর তাঁর অভিনীত মানিকে মাগে হিতে-র গানটি কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। যেখানে নোরাকে অর্ধ খোলা পোশাকে আবৃত থাকতে দেখা গিয়েছে এবং সিদ্ধার্থের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি করতে দেখা গিয়েছে। আর সেটাই দৃষ্টিকটু হয়েছে সবার কাছে। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলেও, শ্রীবাস্তব বলেছেন। এবং তিনি সামাজিক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেছেন। পাশাপাশি ছবিটি মুক্তি পেতে পারে কিন্তু ছবি থেকে আপত্তিকর দৃশ্যগুলো সরিয়ে ফেলার দাবি তোলা হয়েছে। ‘থ্যাঙ্ক গড’ মুক্তি পাবে আগামী ২৫ অক্টোবর।

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে

বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

থালায় সাজানো প্রিয় খাবার, পরলোকে পোষ্য লাকি’র শান্তি কামনায় বিশেষ পুজো দেবের

ঘাড় দিয়ে ৯০০০ কেজির বাস টানলেন এই ব্যক্তি, তোলপাড় সোশ্যাল মিডিয়া

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, গ্রেফতার ৬

ঝালমুড়ি-রসগোল্লার স্টল, বাজবে রবীন্দ্রসঙ্গীতও, আর কী চমক থাকবে ব্রিগেডের শপথ অনুষ্ঠানে ?

অ্যাম্বুলেন্স আসার রাস্তা নেই, প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতীকে নিয়ে ১ কিলোমিটার দৌড়্লেন গ্রামবাসীরা

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাজ্যে ষষ্ঠ ঘোকসাডাঙ্গার রৌনক মিত্র, প্রাপ্ত নম্বর ৬৯২, হতে চায় অধ্যাপক

ব্রিগেডে বিজেপির শপথগ্রহণের দিনে নো-পার্কিং এবং যান নিয়ন্ত্রণ হচ্ছে, জেনে নিন ট্র্যাফিক আপডেট