এক্ষুনি বলিউডে এন্ট্রি নয় নাইসার, জানালেন বাবা অজয় দেবগন

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ডেবিউ করতে অনেকটাই সময়ের প্রয়োজন অজয়-কাজল কন্যা নাইসা দেবগনের (Nysa Devgan), সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুললেন অজয় (Ajay Devgn)! আজকাল প্রায়শই চর্চায় থাকেন নাইসা। কখনও বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়ার ছবি পোস্ট করছেন তিনি তাঁর সোশ্যাল হ্যান্ডেলে, আবার কখনও হট এবং বোল্ড অবতারে ধরা দিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছেন নাইসা। সুতরাং বলা চলে শাহরুখ-কন্যা থেকে অজয়-কন্যা সবাই এখন নেটিজেনদের চর্চার একমাত্র হট টপিক।

নাইসার বয়স মাত্র ১৯, এখনও কলেজের গণ্ডি পেরোননি তিনি, আর তার মধ্যেই একটি ফ্যাশন শোতে মণীশ মলহোত্রার ডিজাইনার পোশাকে হেঁটে ফেলেছেন! রূপ ও ফিগারে মা কাজলকে এখন থেকেই টেক্কা দিচ্ছেন নাইসা।সম্প্রতি, ‘রানওয়ে ৩৪’ (Runway 34)ছবির প্রোমোশনে এসে অজয়, এই প্রথম মেয়ের ভবিষ্যত নিয়ে মুখ খুললেন।

জানালেন, এক্ষুনি বলিউডে ডেবিউ করতে ইচ্ছুক নয় নাইসা, তবে ভবিষ্যতে কি হবে, তা নিয়ে না কথা বলাই ভালো! কারণ বাচ্চাদের মতিগতি বোঝা অসম্ভব। আপাতত, সুইজারল্যান্ডে পড়াশোনা করছেন নাইসা। সেখানেই পড়াশোনা শেষ করে দেশে ফিরবেন তিনি! যদিও প্রথম প্রথম নাইসা একেবারেই চকচকে ছিলনা!

কিন্তু বর্তমানে নাইসার বোল্ড অবতার দেখে চোখ কপালে ওঠে সাইবারবাসীদের। যদিও, পোশাকের জন্যে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয়ে নাইসাকে। এই প্রসঙ্গে অজয় বললেন, ‘আসলে স্টারকিড হওয়ার জন্যেই আমাদের সন্তানদের মাঝে মাঝে স্পটলাইটে আসতে হয়! নানারকম কারণ তাঁদের ট্রোলড হতে হয়, যা কিনা অত্যন্ত দুঃখজনক!’

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল