জন্মদিন একই দিনে, সুশান্ত সিংহ রাজপুতকে নিয়ে কেক কাটলেন সৌরভ দাস

অভিনেতার মৃত্যুর পর থেকেই তাঁর জন্মদিন ও নিজের জন্মদিন একইসঙ্গে পালন করছেন সৌরভ দাস। বাড়িতে আসে দুটি কেক। সুশান্তকে উৎসর্গ করে কেক কাটেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত নেই, দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল। ২০২০ সালে ১৪ জুন বান্দ্রার নিজের আবাসনেই আত্মঘাতী হন সুশান্ত সিংহ রাজপুত। যদিও তাঁর মৃত্যু কীভাবে হল, তা নিয়ে আজও রয়েছে ধোঁয়াশা। অভিনেতার পরিবারের দাবি, সুশান্ত সিংহ রাজপুতকে খুন করা হয়েছে। ৫ বছর পরেও সুশান্তের মৃত্যু নিয়ে চলছে একাধিক চর্চা। প্রথমে অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে মাদক পাচারের অভিযোগের গ্রেফতার করা হয়েছিল। কিন্তু একমাস পরে তিনি মুক্তি পেয়ে যান। আজ সুশান্ত সিংহ রাজপুতের জন্মবার্ষিকী। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতাকে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর ভক্তরা। এমনকী অনুরাগীরা প্রয়াত অভিনেতাকে স্মরণ করে নানা সমাজসেবা মূলক কাজ করে থাকেন।

অভিনেতার দিদিও সকাল সকাল ভাইয়ের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একই ভাবে সুশান্তকে ভুলতে পারেননি টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসও। যদিও ভোলার উপায় নেই, সুশান্ত ও তাঁর জন্মদিন একইদিনে। সঙ্গে একই পেশার মানুষ তাঁরা। এখনও সুশান্তের মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই। যার মধ্যে রয়েছেন সৌরভ দাসও। অভিনেতার মৃত্যুর পর থেকেই তাঁর জন্মদিন ও নিজের জন্মদিন একইসঙ্গে পালন করছেন সৌরভ দাস। বাড়িতে আসে দুটি কেক। সুশান্তকে উৎসর্গ করে কেক কাটেন।

তবে এ বছর অভিনেতাকে সঙ্গ দিয়েছেন তাঁর স্ত্রী দর্শনা বণিক। এই বিষয়ে দর্শনা একটি সংবাদমাধ্যমকে বিষন্নতার সুরে বলেন, শুধু জন্মদিন এক নয়, সুশান্ত-সৌরভের অনেক মিলও রয়েছে। সৌরভ-ও খুব আড্ডাবাজ নন। সুযোগ পেলেই পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। তাই সৌরভের জন্মদিনে তেমনত হই হুল্লোড় হবে না। এদিকে দর্শনা জন্মদিনে স্বামীর জন্যে নিজের হাতে লাঞ্চের আয়োজন করেছিলেন। যাতে ছিল পোলাও, মাছ, মাংস, পাঁচ রকম ভাজা, পায়েস ইত্যাদি। বিকেলে স্থানীয় এক সংস্থার সহযোগিতায় কিছু মানুষকে খাওয়াবেন তাঁরা।

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

বঙ্গোপসাগরের নিম্নচাপের তাণ্ডব, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, আহত একাধিক

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর

সূর্য-বুধের মহাযোগ, ভাগ্য খুলতে পারে ৫ রাশির! আসবে অর্থ ও সাফল্য

মঙ্গলের উল্টো চাল, রাহুর নক্ষত্রে গোচর, কপাল পুড়বে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম