২৫২ কোটির মাদক মামলায় সমকামী নেটপ্রভাবী ওরিকে তলব মুম্বই পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের বিপাকে সমকামী নেটপ্রভাবী ওরহান অবত্রামণি ওরফে ওরি। ২৫২ কোটির মাদক মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠিয়েছে মুম্বই পুলিশ। আগামিকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টার মধ্যে মুম্বইয়ের ঘাটকাপোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রক দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাত পর্যন্ত মুম্বই পুলিশের তলব নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি সমকামী নেটপ্রভাবী।

সম্প্রতি মায়ানগরী মুম্বইয়ের বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রক দফতর ও মুম্বই পুলিশ। আর সেই অভিযানেই মাদক পাচারকারী চক্রের অন্যতম পাণ্ডা সেলিম ডোলার নাম জানতে পারে। অন্ধকার জগতের বেতাজ বাদশা দাউদ ইব্রাহিমের ইন্ধনে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই থেকে মাদক চক্র পরিচালনা করা হচ্ছে বলে জানান শেখ নামে এক মাদক ব্যবসায়ী। সেলিম ডোলার পুত্র তাহির ডোলাকে জেরা করে বিস্ফোরক তথ্য জানতে পারে পুলিশ। জেরায় তাহির জানান, ‘ভারতে ও বিদেশের যেসব জায়গায় দাউদ ইব্রাহিম মাদক পার্টির আয়োজন করেন সেখানেই নাকি যান বলিউডের খ্যাতনামী অভিনেত্রী শ্রদ্ধা কাপুর-নোরা ফতেহি-সমকামী নেটপ্রভাবী ওরিরা। শ্রদ্ধা একা নন, এই ধরনের চক্রে নাকি জড়িয়ে রয়েছেন তাঁর দাদা সিদ্ধার্থ কাপুরও। এখানেই শেষ নয়, দাউদের চক্রের সঙ্গে নাকি টাকার লেনদেনও হয় তাঁদের।’ প্রায় ২৫২ কোটির মাদক লেনদেন হয়েছে বলেও জানান তাহের।

দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়ানোয় না-খুশ হয়েছেন নোরা ফতেহি। সবটাই তার ভাবমূর্তি কলুষিত করার ষড়যন্ত্র বলে দাবি করেছেন বলিউডের বিখ্যাত নর্তকী। যদিও মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘তাহের ডোলা যাদের নাম জানিয়েছেন তারা জড়িত কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। সেই তদন্তের অঙ্গ হিসাবে প্রথমেই সমকামী নেটপ্রভাবী ওরিকে ডাকা হচ্ছে।’

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু