স্মৃতি আজও তাজা, প্রথম দেখায় আশা ভোঁসলেকে একটি ঝাড়ু উপহার দেন পঞ্চম দা

স্মৃতিচারণে আশা সাক্ষাৎকারে বলেন, প্রথম সাক্ষাতে রাহুল দেব বর্মন তাঁকে একটি মোড়ানো ঝাড়ু এবং গোলাপ উপহার দিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝে মাঝে পুরোনো চাল ভাতে বাড়ে! যেমন এখন যে বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি, তা হয়তো আপনার দিনটাকে আরও ভাল করে তুলবে। প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলে এবং কিংবদন্তি সঙ্গীত প্রযোজক ও সুরকার আর ডি বর্মনের মধ্যে প্রেমের গল্প হয়তো চিরকাল গোটা দেশবাসীর কাছে রঙিন হয়ে থাকবে। আজ কিংবদন্তি সুরকার-গায়ক রাহুল দেব বর্মনের ৮৪ তম জন্মদিন। তাই তাঁর জন্মদিন উপলক্ষে একটি মজার ঘটনার কথা আজ আপনাদের জানাবো। ঘটনাটি আশা ভোঁসলে-কে কেন্দ্র করেই আবর্তিত। জানেন কী, রাহুল দেব বর্মন এবং আশাজীর প্রথম যখন দেখা হয়, তখন আশা জীকে রাহুল দেব বর্মন একটি ঝাড়ু উপহার দিয়েছিলেন?

হ্যাঁ, সম্প্রতি ডিএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে, তরুণ এবং প্রতিভাবান বর্মনের সঙ্গে আশা জী তাঁর প্রথম সাক্ষাতের কথা স্মরণ করলেন, যিনি তাঁকে স্নেহের পঞ্চম বলে ডাকতেন। যার সঙ্গে আশা জীর বেশি স্মৃতি রয়েছে। পাতলা, ফ্যাকাশে ছেলেটা, মোটা ফ্রেমের চশমা পরা, সেই আশাজীর মন জুড়ে ছিলেন একসময়। তাঁদের বন্ধুত্বের বিকাশের সঙ্গে সঙ্গে বর্মন কলকাতার কলেজ ছেড়ে মুম্বই চলে আসেন বরাবরের মতো। যা আশা জীকে খুব চিন্তায় ফেলে দিয়েছিল, রাহুল দেব বর্মনের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি, তখন আশা জীর অনুরোধে স্নাতক শেষ করেন রাহুল।

আইকনিক সুরকার এসডি বর্মনের ছেলে, পঞ্চম, কমেডিয়ান মেহমুদের ১৯৬১ সালের চলচ্চিত্র ‘ছোটে নবাব’-দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। যা পরবর্তীতে হিন্দি সঙ্গীত জগতে বিপ্লব ঘটায়। কত যে সুর বেঁধেছেন তিনি, তা হয়তো ভারতের সম্পদ হয়ে সারাজীবন রয়ে যাবে। ১৯৬৬ সালে রীতা প্যাটেলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রাহুল দেব বর্মন, ১৯৭১ সালে তাঁদের বিয়ে ভেঙ্গে যায়। এরপর ১৯৮০ সালে, সঙ্গীতজ্ঞ আশা ভোঁসলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। স্মৃতিচারণে আশা সাক্ষাৎকারে বলেন, প্রথম সাক্ষাতে রাহুল দেব বর্মন তাঁকে একটি মোড়ানো ঝাড়ু এবং গোলাপ উপহার দিয়েছিলেন। ভোঁসলে, বর্মনের জীবন সম্পর্কে কথা বলতে গিয়ে আশা আরো বলেন, সঙ্গীতের সঙ্গে তাঁর গভীর সংযোগ প্রায়শই তাঁকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিতে। একবার গিরিজা রাজেন্দ্রনের সঙ্গে সাক্ষাৎকারে আশা বলেন, “রাহুল মেঝেতে ঘুমাতে ভালবাসতেন। সে কি খেত সেদিকে খেয়াল থাকত না, কিন্তু সবসময় বলতেন তাঁর স্টুডিওর সরঞ্জাম যেন অক্ষত থাকে। তাই যখন আমি আসল মানুষটিকে আবিষ্কার করি, তখন আমার আর বিরক্ত হতনা।” বর্মনের শেষ মুহুর্তের সময়, তিনি আমার নাম ‘আ..আ..’ নেওয়ার খুব চেষ্টা করছিল কিন্তু শব্দটি সম্পূর্ণ করতে পারেনি।” ১৯৯৪ সালের ৪ জানুয়ারী মুম্বইতে মাত্র ৫৪ বছর মারা যান রাহুল দেব বর্মন।

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

ব্যাসন নয় চাল দিয়েই বানান নরম-স্পঞ্জি ধোকলা, জেনে নিন রেসিপি

নমাজ পড়তে নিখোঁজ একই পাড়ার ৫ কিশোর, চাঞ্চল্য ডোমকলে

নেপালে হড়পা বান থেকে বাঁচতে গাছের ডালে আশ্রয়, তিনদিন পর মায়ের কোলে ফিরল ৮ বছরের খুদে

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক