আদর্শ বাবা-মা হয়ে ওঠার জন্যে কীভাবে প্রস্তুতি নিচ্ছেন পরম-পিয়া?

কখনও পাতে মাংসের কোনও বিশেষ পদ, আবার কখনও মাছের মুড়ো, আবার কখনও ইউনিক রান্না করে স্ত্রীকে খাওয়াচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মা-বাবা হতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তী। মাস খানেক আগেই প্রকাশ্যে এনেছেন সুখবরটি। ২০২৩ সালের শেষের দিকে বিয়ের খবর দিয়ে গোটা রাজ্যবাসীকে চমকে দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। কারণ তাঁর বিয়ের কোনও খবরই কারো কাছে ছিল না। আইনিমতে ঘরোয়াভাবেই পিয়াকে বিবাহ করেন পরমব্রত চট্টোপাধ্যায়। বিয়ে সম্পন্ন হওয়ার পর একসঙ্গে ছবি পোস্ট করে সুখবরটি দেন একাধারে অভিনেতা থেকে হয়ে ওঠা পরিচালক-প্রযোজক পরমব্রত। তবে সবথেকে চমকপ্রদ বিষয় হল, পরমব্রত বিয়ে করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা গীতিকার অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে। এই ঘটনায় নেটপাড়ায় চরম কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন পরমব্রত-পিয়াকে। কিন্তু কখনই কটাক্ষের প্রতিক্রিয়া জানান নি তাঁরা। বরং বিয়ের পরেই তাঁরা বিদেশে চলে গিয়েছিলেন হানিমুনে।

বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নতুন অতিথি আসার সুখবর দিয়েছেন পরম-পিয়া। এই মূহুর্তে নতুন মানুষকে স্বাগত জানানোর পুরোদমে প্রস্তুতি চলছে পরম-পিয়ার সংসারে। পাশাপাশি পিয়ার যত্নেও কোনও ত্রুটি রাখছেন না পরমব্রত এবং তাঁর আত্মীয়স্বজনরা। কখনও পাতে মাংসের কোনও বিশেষ পদ, আবার কখনও মাছের মুড়ো, আবার কখনও ইউনিক রান্না করে স্ত্রীকে খাওয়াচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়। শুটিংয়ের ফাঁকে ফাঁকে যতটা সম্ভব স্ত্রীর কাছাকাছি থাকার চেষ্টা করছেন পরমব্রত। আগামী জুনে ভূমিষ্ঠ হবে পরম-পিয়ার প্রথম সন্তান। সুতরাং বাবা-মা হওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর সন্তানের জন্যে খুব উত্তেজিত পরমব্রত। সময় পেলেই সন্তানকে নিয়ে স্ত্রীর সঙ্গে নানারকম আলোচনা করছেন অভিনেতা। তাঁর নাম কী হবে? কী কী কেনা হবে তাঁর জন্যে, সবটাই পরিকল্পনা হয়ে গিয়েছে। সুতরাং আদর্শ মা-বাবা হয়ে ওঠার জন্য সমস্ত পরিকল্পনাই আগেভাগেই সেরে ফেলেছেন পিয়া-পরম।

তবে এতদিন গর্ভবতী অবস্থাতেই কাজের প্রতিশ্রুতি পূরণ করেছেন পিয়া। কিন্তু এখন মাতৃত্বকালীন ছুটিতে পিয়া চক্রবর্তী। সঙ্গে চলছে সাধভক্ষণ পর্ব। যদিও একটি সংবাদমাধ্যমকে পিয়া জানিয়েছেন, সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মায়ের কাছে প্রথম সাধ খেয়েছেন পিয়া। দুই পরিবার থেকেই তাঁকে গুছিয়ে সাধ খাওয়ানো হয়েছে। এ বার এই পর্ব শেষ হবে। এদিকে সন্তানের জন্য কী কী কিনতে হবে, তার তালিকা তৈরি করে দিয়েছেন পিয়ার পারিবারিক সদস্যরা। পিয়া-পরমব্রত, দু’জনেই সাংস্কৃতিক পরিবারের অংশ। অন্যদিকে ঋত্বিক ঘটকের বংশধর পরমব্রত চট্টোপাধ্যায়। তাই পরম-পিয়ার সংন্তান পারিবারিক সাংস্কৃতিতেই বেড়ে উঠবে, সেটাই স্বাভাবিক।

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি