‘ধর্না মঞ্চে মমতার উপস্থিতি  দৃষ্টান্তমূলক’: পরমব্রত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সেইসময় সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের পদক্ষেপের বিরুদ্ধেও তিনি সোচ্চার হয়েছিলেন। তবে শনিবার মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের ধর্না মঞ্চে যেতেই সাধুবাদ জানালেন টলি অভিনেতা। এক সাক্ষাৎকারে পরম জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ সত্যি প্রশংসা করার মতই।‘

শুধু তাই নয় টলি অভিনেতা বলেন,’ ভারতবর্ষে এর আগে কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পদাধিকারী কোনও নেতা-মন্ত্রী এমন পদক্ষেপ নিয়েছেন বলে আমার জানা নেই।  রাজনীতির প্রেক্ষাপট থেকেই হোক বা যে কোনও জায়গা থেকে যদি চিন্তা করা হয় তাহলে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ অত্যন্ত ইতিবাচক এবং ইতিবাচক।‘

উল্লেখ্য, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার ন্যায়বিচার চেয়ে বিগত ৩৪ দিন ধরে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আর শনিবার আচমকাই তাদের ধর্না মঞ্চে চলে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়েই প্রথমেই  মমতা বলেন, ‘ সারা রাত ধরে বৃষ্টি চলছে। আপনারা যে ভাবে বসে আছেন তা দেখে কষ্ট হচ্ছে। আমিও  রাতের পর রাত ঘুমাইনি। আমি আপনাদের কাছে  মুখ্যমন্ত্রী হিসাবে এখানে আসিনি। বড় দিদি হিসাবে এসেছি। আমায় সময় দিন। সকলে ভালো থাকুন।‘ বলা বাহুল্য,  এদিনের মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে এরআগে সাধুবাদ জানিয়েছেন টলিউড অভিনেতা দেব। আর এবার মমতার প্রশংসা করলেন পরমব্রত চট্টোপাধ্যায়।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো