মাদক মামলায় আদালতে হাজিরা পরীমণির, শুনানি পিছিয়ে বুধে

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ৪ অগস্ট ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা পরীমণির ফ্ল্যাটে বিশেষ অভিযান চালায় র‍্যাব। ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মাদক মামলায় রবিবার আদালতে হাজিরা দিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। যদিও এদিন তাঁর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির কথা থাকলেও এক আইনজীবীর মৃত্যুর কারণে আদালতের কাজকর্ম স্থগিত হয়ে যাওয়ায় আগামী বুধবার ওই শুনানির দিন ধার্য করেছেন ঢাকার ১০ নম্বর বিশেষ বিচারিক আদালতের বিচারক নজরুল ইসলাম। ফলে ওইদিন ফের পরীমণি ও তাঁর দুই সহযোগীকে আদালতে হাজিরা দিতে হবে।

মাদক মামলায় ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে গত ১৪ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থতার কারণে ওইদিন আদালতে হাজির হতে পারেননি পরীমণি। তাঁর আইনজীবী শুনানির দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানালে বিচারক মঞ্জুর করে ২ জানুয়ারি ধার্য করেন। চার্জ গঠনের শুনানিতে হাজির থাকার জন্য এদিন দুপুরে আদালতে হাজির হন পরীমণি।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ৪ অগস্ট ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা পরীমণির ফ্ল্যাটে বিশেষ অভিযান চালায় র‍্যাব। ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। তার পরেই তাঁকে আটক করে সংস্থার সদর দফতরে নিয়ে যান র‍্যাবের গোয়েন্দারা। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরের দিন অর্থা‍ৎ ৫ অগস্ট বনানী থানায় পরীমণি ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলায় উল্লেখ করা হয়, ২০১৬ সাল থেকে মাদকে আসক্ত হয়ে পড়েন পরীমণি। ফ্ল্যাটেই একটি ‘মিনিবার’ তৈরি করেন। সেখানে বন্ধুবান্ধব ও বিত্তশালীদের নিয়ে আসর জমাতেন। গত ৪ অক্টোবর মামলার তদন্তকারী আধিকারিক সিআইডির ইন্সপেক্টর কাজী মোস্তফা কামাল আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

৫০ হাজারের কমে ফোল্ডেবল ফোন! Flipkart-এর মেগা সেলে AI+ দিচ্ছে ধামাকা অফার

বারবার ঢেকুর উঠছে! জটিল কোনও রোগের ইঙ্গিত নয় তো? এখনই সাবধান হন…

বাড়ির এই দিকে লাগান দুর্লভ ব্রহ্মকমল, ফুল ফুটতেই বদলাবে ভাগ্য

অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে, পুরনো প্রেম ফিরবে, খরচে লাগাম টানুন

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল