অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে থানায় পরিচারিকা, কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রেম, ভালোবাসা, সম্পর্ক নিয়ে বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন বাংলাদেশের চর্চিত অভিনেত্রী পরিমণি। অভিনয়ের থেকে তাঁর সম্পর্কের দিকটাই শিরোণামে জায়গা পেয়েছে বেশি। এবার ফের বিতর্কে জড়িয়েছে তাঁর নাম। অভিনেত্রী পরিমণির ১ বছরের কন্যা সন্তানকে দেখাশোনার জন্য রাখা পরিচারিকাকে মারধর করার অভিযোগ উঠেছে। পিঙ্কি আক্তার নামে সেই মহিলা অভিনেত্রীর অভিযোগ দায়ের করেছে।

অভিনেত্রীর বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই পরিচারিকা। তিনি বলেছেন, এক মাস আগে কাদের নামে এক ব্যক্তির মাধ্যমে পরিমণির বাড়িতে কাজ নিয়েছিলেন। তাঁর ওপর দায়িত্ব ছিল পরিমণির মেয়ের দেখাশোনা করা এবং তাকে খাওয়ার খাওয়ানো। প্রতি দুই ঘণ্টা পরপর বাচ্চাটিকে খাওয়ানোর নিয়ম। সেই নিয়ম মেনে কাজ করতেন পিঙ্কি। তাংর অভিযোগ, বাচ্চা দেখাশওনার নামে নিয়ে গিয়ে বাড়ির অন্যান্য কাজও করানো হত।

অভিযোগ, ঘটনার দিন শিশুটিকে খাবার খাওয়ানোর কিছুক্ষণ পরে কান্নাকাটি করলে তার জন্য দুধ তৈরি করছিলেন পিঙ্কি। আচমকাই অভিনেত্রী চিতকার চেঁচামিচি করেন। গায়েও হাত তোলেন বলে অভিযোগ। মাথায় ও চোখে আঘাত লেগেছে। মারের চোটে বা চোখ যথেষ্ট ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাধ্য হয়ে পুলিশ ও বাড়িতে খবর দিলে, বাড়ির লোক এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। অভিনেত্রীর বাড়ির সামনে পুলিশও আসে।

পিঙ্কি আক্তার বলেন, এরপরেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। অভিনেত্রীর মারধরের কারণে তিনি এখনো অসুস্থ। প্রাথমিকভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করার কথাও বলেছেন তিনি।

 

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে