মদন মিত্রের গানের গুঁতোয় অচৈতন্য অবস্থায় দেখা মিলল পিসি সরকারের মেয়ের, কেসটা কী?

বাথটবে যিনি রয়েছেন, তিনি হলেন মৌবনী সরকার, পি সি সরকারের মেয়ে। কিন্তু টাকা ভর্তি বাথটবে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন কেন তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি হলেন রাজ্যের রঙিন নেতা। ও লাভলী- ডাকেই তাঁর যত জনপ্রিয়তা। মাঝে মাঝেই রঙিন মেজাজে এবং রমণীদের নিয়ে মেতে ওঠেন তিনি। তাঁর এই রঙিন চেহারা ভারী পছন্দের সবার। যেমন মজার মানুষ তিনি তেমনি এক এক সময় নানারকম গান গেয়ে বম্ব পাঠান তিনি। এই নিয়ে কম হাসি ঠাট্টাও পোহাতে হয় না তাঁর, কিন্তু তাতে কি, কোনও বিষয়েই তেমনি প্রতিক্রিয়া নেই তাঁর। হ্যাঁ, আজ আমরা আলোচনা করছি ‘ও লাভলী’ খ্যাত তৃণমূল শাসকদলের নেতা মদন মিত্রকে নিয়ে। যিনি লাইভে আসা মানেই অনুরাগীদের মন ‘ওহ লাভলি’ হয়ে যায় একেবারে। রাজনৈতিক দলের একাধিক দায়িত্ব পালন করার পরেও সোশ্যাল মিডিয়ায় সবসময়েই অ্যাক্টিভ তিনি। ছবি-ভিডিও পোস্ট করতেই থাকেন। এদিনও এমনই একটি ভিডিও পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় ওঠে ঝড়। চিররঙিন মদন দার পাশে একটি সুন্দরী তনয়াকে দাঁড়িয়ে থাকতে দেখেই ভিরমি খান নেটপাড়া।

সিংহাসনে বসে আছেন মদন দা, আর তাঁর ঠিক পাশেই দাঁড়িয়ে আছে তিনি। দুজনের হাতেই টাকার নোটের বাণ্ডিল। কিন্তু বাথটবে যিনি রয়েছেন, তিনি হলেন মৌবনী সরকার, পি সি সরকারের মেয়ে। কিন্তু টাকা ভর্তি বাথটবে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন কেন তিনি? মদন মিত্র কে নানা সময়ে নানা রূপে দেখা মেলে। একাধিক সুন্দরীদের সঙ্গেও তাঁর দেখা মেলা এখন ন্যাচারাল।কিন্তু এত টাকা পেলেন কোথায় তিনি? ভিডিয়োতে দেখা যায় সিংহাসনে বসে মদন মিত্র টাকা গুনছেন। তাঁর পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণী ও টাকা গুনছেন। অন্যদিকে একই সঙ্গে ফ্রেমে রয়েছেন গায়ক অভিজিৎ পাল। আর সেখানেই একটি টাকা ভর্তি বাথটবে অচৈতন্য অবস্থায় শুয়ে থাকতে দেখা যায় পিসি সরকার কন্যা মৌবনীকে।

জানা গিয়েছে, নচিকেতা চক্রবর্তী এই গানটি গেয়েছেন। সেই গানের ভিডিয়ো শুটেই ক্যামেরাবন্দি হয়েছে এই মুহূর্তগুলো। গানটির নামও ‘টাকার গান’। যেখানে মূল চরিত্রে থাকবেন মদন ও মৌবনি। স্বাভাবিক ভাবেই ভিডিওটি ভাইরাল হতেই ধেয়ে আসে কটাক্ষের বাণ। মদন মিত্রকে নিশানা করে কেউ লেখেন, ‘আমাদের ট্যাক্সের টাকা এভাবে নয়ছয় করছে।’ কেউ আবার লেখেন, ‘একেবারে খাঁটি বাস্তব পর্দায় দেখছি যে।’ প্রসঙ্গত ‘টাকার গান’ গানটির গীতিকার হলেন অভিজিৎ পাল। সুর দিয়েছেন সৌম্যদীপ হালদার। গানটি গেয়েছেন নচিকেতা।

ধারের টাকা ফেরত চাওয়ায় সেলসম্যানকে খুন, মদের দোকান থেকে লুঠ ১.৪১ লক্ষ

বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, জেলায় জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা

ড্রোন হামলায় Starlink-এর অপব্যবহার করেছে ইউক্রেন! বিস্ফোরক দাবি এলন মাস্কের

বিয়ের ১ বছরের মাথায় মা হলেন ‘সানম তেরি কসম’ নায়িকা মাওরা হোকেন, ছেলে হল না মেয়ে?

‘তিলকই আসল নায়ক’, ভারতীয় ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাকিস্তানি তারকা

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, প্রবল আতঙ্কে স্থানীয়রা

মাত্র ১৮৫ টাকায় ২৮ দিন আনলিমিটেড কল, নয়া প্ল্যান নিয়ে এল Airtel

মক্কা-মদিনায় পড়ল মিসাইলের ধ্বংসাবশেষ, সৌদিতে হামলার অভিযোগ অস্বীকার হুথিদের

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে